1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চাঁদাবাজির অভিযোগে কালিয়ায় পৌর বিএনপির সাধারন সম্পাদক সহ ৭ জনের নামে মামলা - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

চাঁদাবাজির অভিযোগে কালিয়ায় পৌর বিএনপির সাধারন সম্পাদক সহ ৭ জনের নামে মামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৭৭৫ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি।।নড়াইলে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদল আহবায়ক সহ সাত জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগে কালিয়া থানায় মামলা দায়ের করেছেন এক নারী। বুধবার (৫ আগস্ট) রাতে ওই চাঁদাবাজির মামলাটি দায়ের করেন কালিয়া পৌরসভার ছোট কালিয়া গ্রামের আকিজ শেখের স্ত্রী রহিমা খানম।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার নামীয় আসামীরা হলেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, পৌর কৃষকদলের আহবায়ক গোলাম রসুল মান্দার শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. ইমরান শেখ ওরফে খোকন, পৌর ছাত্রদলের আহবায়ক মিকাইল ওরফে ধলু শেখ, মো. ইনামুল শেখ ওরফে কালু, মো. মিরাজ শেখ ও মো. সাদ্দাম শেখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর স্বামী আকিজ শেখ কালিয়া পৌরসভার কালিয়া মোড়ে রড সিমেন্টের ব্যবসা শুরু করেন। বাদীর স্বামী বিদেশে যাওয়ার পর দীর্ঘদিন ধরে তার দেবর মো. লিকু শেখ দোকানটি পরিচালনা করে আসছিলো। গত বছর আগস্ট মাসের ১০ তারিখে আসামীরা দোকানে এসে লিকু শেখের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আসামীরা আগস্টের ২ তারিখে পূনরায় দোকানে এসে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় লিকু শেখকে কিল ঘুসি মারতে থাকে এবং দোকান থেকে রড, সিমেন্ট ও নগদ টাকা এবং দোকানের সামনে থাকা অব্যবহৃত ৩ টা ট্রলি সহ সর্ব মোট ১২ লাখ ২৪ হাজার টাকা মালামাল নিয়ে যায়।

এ বিষয়ে কালিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও এ মামলার আসামী সেলিম রেজা ইউসুফ মুঠোফোনে জানান, এ মামলাটি মিথ্যা ও বানোয়াট। এর সাথে আমার কোন সম্পৃক্ততা নাই।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আমি শুনেছি যে থানায় একটি মামলা হয়েছে।

এ ধরনের কর্মকান্ড করে থাকলে থানায় মামলা হলে আমাদের কি করার আছে। দলীয় কোন ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, ঘটনার সত্যতা পেলে অবশ্যই দলীয়ভাবে আমাদের করনীয় আছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়ে  বলেন, মামলাটির তদন্ত চলমান রয়েছে। সত্যতা পেলে যা যা করনীয় তাই করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।