1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চুয়াডাঙ্গা থেকে যশোরগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনেই জন্ম নিল ফুটফুটে পুত্র সন্তান - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

চুয়াডাঙ্গা থেকে যশোরগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনেই জন্ম নিল ফুটফুটে পুত্র সন্তান

  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।চুয়াডাঙ্গা থেকে যশোরগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে ঘটেছে এক বিরল ঘটনা। চলন্ত ট্রেনেই জন্ম নিল ফুটফুটে এক পুত্র সন্তান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামদানি গ্রামের মোহাম্মদ রনির স্ত্রী, ২৭ বছর বয়সী রেশমা শারমিন যশোর শহরের শংকরপুরে তার পিত্রালয়ে যাওয়ার পথে এ সন্তান প্রসব করেন। এর আগে থেকেই রেশমা ছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা।

শনিবার সকালে মা মনোয়ারা খাতুনকে সঙ্গে নিয়ে সন্তান প্রসবের জন্য চুয়াডাঙ্গা থেকে যশোরে আসছিলেন তিনি।দর্শনা স্টেশন পার হওয়ার পরপরই হঠাৎ প্রসববেদনা শুরু হয় রেশমার। একপর্যায়ে ট্রেনের ভেতরেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এই খবর দ্রুত পৌঁছে যায় যশোর রেলওয়ে স্টেশনে। পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই ফায়ার সার্ভিস সদস্যরা অ্যাম্বুলেন্স নিয়ে প্রস্তুত হয়ে যান।আজ দুপুর ১২টার দিকে মা ও নবজাতককে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।চলন্ত ট্রেনে সন্তান প্রসবের সময় সহযাত্রীদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের কয়েকজনও মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন।

তারা জানান, এ ধরনের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই তাদের দায়িত্ব।যশোর রেলওয়ের সহকারী মাস্টার জাকিয়া আক্তার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিবহনের ব্যবস্থা করা হয়।হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, মা ও শিশুকে সঙ্গে সঙ্গেই লেবার ওয়ার্ডে নেওয়া হয় এবং সিনিয়র স্টাফ নার্স শিরিনা আক্তার নবজাতকের নাড়ি কাটেন।

গাইনি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার রাবেয়া খাতুন জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রেশমাকে দু’ব্যাগ রক্ত দেওয়া হয়। বর্তমানে মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।