1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা খুলনা মহানগর শাখার র‍্যালীআলোচনা সভা - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা খুলনা মহানগর শাখার র‍্যালীআলোচনা সভা

  • প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩১৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন কমবে সম্পদের ক্ষতি’—এই স্লোগানকে সামনে রেখে খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখা নানা কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ এবং আলোচনা সভা ও নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি এবং মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। মহানগরীর এমএ বারী সড়কে র‌্যালী ও খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনিসুর রহমান।
নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না ও কার্যনির্বাহী সদস্য সহযোগী অধ্যাপক এমএ মান্নান বাবলু’র সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিআরটিএ’র খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউএনব ‘র খুলনা প্রতিনিধি ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম ও খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ড. মোঃ মুঈন উদ্দিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ইনচার্জ) রথীন্দ্র নাথ মহালদার, ব্যবসায় শিক্ষা অনুষদে ডিন (ইনচার্জ) মোঃ মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান (ইনচার্জ) সাদিয়া সুলতানা, আইএসএলএম বিভাগের বিভাগীয় প্রধান (ইনচার্জ) ফারজানা শারমিন আনিকা, প্রক্টর মুশফিক শাহরিয়ার শাফি, আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলাই কন্যা শামসুন নাহার নিশি, খুলনা মহানগর পাইকারী ও খুচরা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. সাইমুন ইসলাম রাজ্জাক, শিক্ষানবিশ আইনজীবী শারমিন রেজা ইভা, মনিরা মনি, এসকে সাথী, নিসচার খুলনা মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. মোস্তফা কামাল, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক তানজীম আহমেদ, কার্যনির্বাহী সদস্য মো. শাহ নেওয়াজ, জিয়াউল হক মিলন, হুমায়ুন কবীর, রোদেলা আক্তার রেশমী, সজিবুল ইসলাম, সরদার বাদশা, মো. আক্তার হোসেন, কাওসার হোসেন, সাংবাদিক মাসুম বিল্লাহ ইমরান, ইমরুল ইসলাম ইমন, এসএম বোরহান, উম্মে উমামা রাত্রী প্রমুখ।

আলোচনা সভা শেষে লন্ডনে চিকিৎসাধীন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা ও মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।