নিজস্ব প্রতিনিধি || রাজধানীর মিরপুরে পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের চেতনা বাস্তবায়ন না হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিনি বলেন,“যে জুলাই আন্দোলনের কারণে ২০২৬ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে,সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সংসদের সবাইকে ভূমিকা রাখতে হবে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে।”
রাষ্ট্র সংস্কার ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির বলেন,রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের “আবর্জনা” দূর করা হবে। তিনি উল্লেখ করেন,পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মন ভালো রাখে।মিরপুরকে একটি মডেল জনপদ হিসেবে তৈরি করতে চান জামায়াত আমির।এজন্য প্রতিদিন সকালে এলাকায় পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কাজ শুরু করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি আরও জানান,গতকাল দলের পক্ষ থেকে দুটি শপথ নেওয়া হয়েছে—দেশের মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল অঙ্গীকার।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
দলীয় সূত্র জানায়, সংসদে কার্যকর ও সমন্বিত ভূমিকা রাখার লক্ষ্যেই শীর্ষ নেতৃত্বকে সামনে আনা হয়েছে। ফলে জামায়াতের সর্বোচ্চ নেতা ডা. শফিকুর রহমান সরাসরি সংসদে বিরোধী দলের নেতৃত্ব দেবেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।