1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জোট সমঝোতায় নড়াইল-২ এর ধানের শীষের কান্ডারী হলেন এনপিপির চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

জোট সমঝোতায় নড়াইল-২ এর ধানের শীষের কান্ডারী হলেন এনপিপির চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ

  • প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমঝোতার অংশ হিসেবে নড়াইল-২ আসনে কেন্দ্রীয় বিএনপি তাদের মনোনয়ন প্রত্যাহার করে বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি)’র চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদকে নড়াইল- ২ আসনের জোটপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শরিক দলগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এবং তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে জানান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমন্বয়ের ভিত্তিতে প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে।” এর অংশ হিসেবেই নড়াইল-২ আসনটি এনপিপিকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছিল। তবে জোটগত সিদ্ধান্তের কারণে পরবর্তীতে সেই মনোনয়ন বাতিল করে শরিক দলকে আসনটি ছাড় দেয় বিএনপি।
নড়াইল-২ আসনে প্রার্থী পরিবর্তনের ঘোষণার পর নড়াইলের বিভিন্ন স্থানে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল করেছেন বিএনপির নেতা কর্মী ও সমর্থকেরা। এ সময় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

স্থানীয় বিএনপি নেতা ও নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্লা ও লোহাগড়া উপজেলা এনপিপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস বলেন, এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ ভাই ধানের শীষ প্রতীক পেয়েছে এতে আমরা যারপরনাই খুশি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ধানের শিষকে বিজয়ী করবো ইনশাল্লাহ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।