1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ঝিকরগাছায় সেবা'র উদ্যোগে ৭০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ঝিকরগাছায় সেবা’র উদ্যোগে ৭০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার শেয়ার হয়েছে

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা (যশোর)।।যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র উদ্যোগে প্রায় ৭০০ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) পবিত্র রমজানের ২৭তম দিনে সকাল ১০টায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা বকুল।প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনটির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান এবং ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, খুলনা বিভাগের মধ্যে সেবা’র মতো বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন খুব কমই রয়েছে। তিনি জানান, গত বছর ৫০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলেও এবছর সেই সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে দাঁড়িয়েছে। আগামীতে আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে ক্যান্সার একটি মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে আমাদের ঝিকরগাছায় একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা সেবা প্রদান করা হবে।

ঈদ উপহার নিতে আসা বারবাকপুর গ্রামের রেহেনা খাতুন আবেগপ্ফুত হয়ে বলেন, আমরা গরিব মানুষ, ঈদের সময় নতুন কিছু কেনা আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। ‘সেবা’ সংগঠন আমাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য আমরা খুবই খুশি। আল্লাহ তাদের ভালো রাখুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক এবং কলা ও মানবিক ফ্যাকাল্টির ডীন ড. মো. শাহজাহান কবীর, বিশিষ্ট ব্যবসায়ী, ভারত বাংলাদেশ যৌথ বানিজ্য কমিটির সাবেক পরিচালক, নাগরিক অধিকার আন্দোলনের কোর কমিটির সদস্য মো. মতিয়ার রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক সায়েদ আলী, দৈনিক পূর্ব দিগন্তের সম্পাদক সুজন মাহমুদ, ব্যবসায়ী হাবিবুর রহমান, আলী শাহ, আকরাম খান, মীর ফারুক আহমেদ, আতাউর রহমান, নজরুল ইসলাম, মাসুদ মিঠু, দাউদ হোসেন, বিল্লাল হোসেন, জাফর ইকবাল, সাগর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।