1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় ওয়ান এক্সের ফাঁদে পড়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ডুমুরিয়ায় ওয়ান এক্সের ফাঁদে পড়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা

  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৭৩ বার শেয়ার হয়েছে

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি।।অনলাইন জুয়া ওয়ান এক্সের ফাঁদে পড়ে জীবন গেলো প্রধান শিক্ষক গনেশ মন্ডলের (৫৫)। কোটি টাকার দেনার বোঝা নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। শনিবার গভীর রাতে ডুমুরিয়া উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভিনদেশি প্ল্যাটফর্ম ‘ওয়ান এক্স বেট’ এর লোভনীয় অফারের ফাঁদে পড়ে কোটি টাকা দেনার বোঝা নিয়ে আত্মহত্যা করেছেন মির্জাপুর গ্রামের গনেশ মন্ডল। খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। সে দুই ছেলে-মেয়ের জনক ছিলেন।

গত দুই বছর বন্যার কারণে ব্যবসায় অনেক টাকার ক্ষতি হয় তার। যার কারণে বিভিন্ন সমিতি ব্যাংকসহ স্থানীয় সুদে মহাজনের নিকট কয়েক লাখ টাকা ঋণগ্রস্থ হয়ে পড়েন তিনি। এর সাথে যোগ হয় ওয়ান এক্স বেটে খোয়ানো টাকা। সবমিলে গনেশ মন্ডল কোটি টাকারও বেশি ঋণগ্রস্থ হয়ে পড়ে।

তার স্ত্রী ছন্দা মন্ডল বলেন, ‘সবসময় টেনশন করতেন। শনিবার সকালে শাহপুর এলাকার বন্ধু কল্যাণ সমবায় সমিতির কয়েকজন লোক এসে ঋণের টাকা চেয়ে নানা ধরণের হুমকি-ধামকি দিয়ে গেছে। রাতের খাবার খেয়ে একসাথে ঘুমাই। মাঝরাতে তিনি উঠে ঘরের দরজা বাইর থেকে আটকে দিয়ে অন্যঘরে গিয়ে আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। সে ঋণের টাকা পরিশোধ করে দিবে সবাইকে বলেছিলো। কিন্তু বেপরোয়া চাপ দিয়েছে তাকে।’

থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, প্রধান শিক্ষক গণেশ মন্ডলের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রবিবার সকালে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এদিকে মৃত্যুর খবর শুনে উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রেক্টর মোঃ মনির হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাকিন বিল্লাহ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল, রবিউল ইসলাম লাবু, গাজী আব্দুস সালাম, আঃ বারী গোলদার, মাহামুদুর রহমান গোলদার, আব্দুর রশিদ জব্বার, বিশ্বজিৎ রায়, পঙ্কজ তরফদার, শর্মীলা ঢালী, সহকারী শিক্ষক জয়দেব বিশ্বাসসহ অনেক শিক্ষক-শিক্ষার্থী তাকে দেখতে গেছেন। প্রধান শিক্ষক গনেশ মন্ডলের মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।