খান আরিফুজ্জামান(ডুমুরিয়া),খুলনা(প্রতিনিধি)।।খুলনার ডুমুরিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হুদার উপস্থিতিতে ২০২৫-২৬ অর্থ বছরে প্রনোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায়, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। উপজেলায় কৃষকদের মাঝে মোট ৩,২৯০ টি চারা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষক ৫ টি করে গাছের চারা, ৫ টি বাঁশের খুঁটি ও ২৫ কেজি জৈবসার (গোবর) প্রনোদনা পান। এসময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হুদা কৃষকের জন্য বরাদ্দকৃত কৃষি প্রণোদনা যেন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণ হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে নির্দেশনা প্রদান করেন । তিনি বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।
তিনি কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়ার আহ্বান জানান।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।