1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক অসহায় নারীর দাঁত ভেঙে দিলেন প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনী - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক অসহায় নারীর দাঁত ভেঙে দিলেন প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনী

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০২ বার শেয়ার হয়েছে

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।।খুলনার ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শোভনা পশ্চিমপাড়ায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় এক নারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয়রা ডুমুরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করেন। আহত নারী হলেন শোভনা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মৃত হাজেদ আলী শেখের পুত্র মোঃ আবুল কালামের স্ত্রী মনোয়ারা বেগম(৪৮)।

থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শোভনা ইউনিয়নের শোভনা পশ্চিমপাড়া গ্রামের শেখ বাড়িতে সোমবার সকালে মোঃ আবুল কালাম শেখ ও বিবাদী জালাল উদ্দিন শেখ ও তার স্ত্রী ফতেমা বেগম গংদের সাথে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে জালাল উদ্দিন শেখ ও ফতেমা বেগম গংরা আবুল কালাম শেখের স্ত্রী মনোয়ারা বেগমের ওপর বাঁশের লাঠিশোঠা নিয়ে হামলা চালায় এবং মনোয়ারা বেগমের মাথা, মুখমন্ডল শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে চলে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন মনোয়ারা বেগম জানান, প্রতিপক্ষরা আমরা একই শরীক। জালাল উদ্দিন শেখ পরিচয়ে আমার দেবর ও ফতেমা বেগম আমার জা। জালাল উদ্দিন শেখ ও ফতেমা বেগম গংদের সাথে আমাদের পারিবারিক বিভিন্ন বিষয় সহ আমার শশুরের ওয়ারেশ সূত্রে প্রাপ্ত জায়গা জমি নিয়ে পূর্ব হতে বিরোধ চলে আসছে। জালাল উদ্দিন শেখ গংরা শোভনা মৌজায় আমাদের বসতভিটার কিছু অংশের জমি তাদের দাবি করে দীর্ঘ দিন ধরে জোর পূর্বক দখল করার পাঁয়তারা চালিয়ে আসছে।

আহত মনোয়ারা বেগমের স্বামী আবুল কালাম শেখ প্রতিবেদক কে বলেন, ২৫ মে সোমবার সকাল ৭ টার দিকে জালাল উদ্দিন গংরা আমাদের বাড়ির উঠানে এসে একদিনের ভিতরে তাদের বসতভিটার জায়গাজমি বুঝিয়ে দিতে হবে এবং আমাদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার স্ত্রী মনোয়ারা বেগম জালাল উদ্দিন গংদের গালিগালাজ করতে নিষেদ করলে জালাল গংরা আমার স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে মারপিঠ করতে থাকে তখন আমি ঠেকাতে গেলে জালাল উদ্দিনের হাতে থাকা লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করার উদ্দেশ্য লাঠি দিয়ে বাড়ি মারে তখন আমি মাথা সরিয়ে নিলে উক্ত বাড়ি আমার স্ত্রী মনোয়ারা বেগমের মুখের ডান পাশের ওপরের মাড়ির চারটি দাঁতের আগের দাঁতে লেগে ভেঙে পড়ে যায়। পরবর্তীতে তারা জমি ছেড়ে দেওয়ার জন্য জীবন নাশ সহ বিভিন্ন ভয়ভীতি দিয়ে চলে যায়। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার কামনা করছি। প্রতিপক্ষ জালাল উদ্দিন শেখ গংদের সাথে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ডুমুরিয়া থানার প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, আহত নারী মনোয়ারা বেগমের স্বামী মোঃ আবুল কালাম শেখ ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে অসহায় নারী মনোয়ারা বেগম প্রতিপক্ষের হামলায় আহত হওয়ায় স্থানীয় এলাকাবাসীসহ তার আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যরা অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ডুমুরিয়া থানা প্রশাসনের নিকট।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।