1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ‘কথিত ধর্মগুরু’ আটক - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ডুমুরিয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ‘কথিত ধর্মগুরু’ আটক

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪০০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।ডুমুরিয়ার জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায় (৬০)- কে থানা পুলিশ বুধবার ভোরে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়েনের জিয়েলতলা গ্রামে ‘মা কালী’র সাধক নারায়ণ চন্দ্র রায় ওরফে নারায়ণ গোষ্মামী ওরফে নারায়ণ গোষাই ‘জিয়েলতলা মহামায়া আশ্রম’ পরিচালনা করে থাকেন।

তিনি প্রতি মঙ্গলবার রাতে তার ধামে আসর চলাকালে কোনো এক সময়, ‘অন্ধ মানুষ দেখতে পাচ্ছে, ল্যাংড়া(খোড়া) মানুষ হাটতে শুরু করেছে’ এমন অতি-লৌকিক ঘটনা দেখার কথা প্রচার করে থাকেন। তার ওইসব ক্ষমতার কথা শুনে-শুনে খুলনা, বাগেরহাট, পিরোজপুর-সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাড়ী ভরে ডাঙ্কা(বড়-ঢোল) বাজিয়েসরল-ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মের লোকেরাও সেখানে সমবেত হন। এবং অতি-লৌকিক ক্ষমতা বিশ্বাস করে ধর্মপ্রাণ সাধারণ মানুষ তাকে দেবতার আসনে বসিয়েছে। কিন্তু তার ধর্মগুরু’র পরিচয়ের বাইরে স্বর্ণ-ব্যবসা, চোরাচালান, অন্যের জমি-দখল, নারী সঙ্গ’র অভিযোগও শোনা যায়।

পাশাপাশি তিনি গাড়ি-বাড়ি-সহ অনেক সম্পত্তির মালিকও হয়েছেন।কথিত ধর্মগুরু নারায়ণ গোষ্মামী গত ১৭ এপ্রিল-২০২৫ তারিখে উপজেলার কদমতলা গ্রামে দরিদ্র কৃষক পরিতোষ মন্ডলের বাড়িতে রাত্রি-যাপন করেন। ওই রাতে পরিতোষ ও তার স্ত্রী পার্শবর্তী চিংড়ি ঘেরের বাসায় অবস্থান করা-কালে ফাঁকা বাড়িতে পরিতোষের ৮ম শ্রেণি পড়–য়া মেয়ে-কে গোষ্মামী ওরফে গোষাই ধর্ষণের চেষ্টা করেন বলে বাদি লিখিত অভিযোগ করেছেন। ওই মামলায় গতকাল বুধবার ভোরে ডুমুরিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য তিনি একটি রাজনৈতিক দলের অমুসলিম শাখার ডুমুরিয়া উপজেলা কমিটির সহ-সভাপতি।

তবে থানা হাজতে থানা নারায়ণ রায় ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ষড়যন্ত্রের স্বীকার।এ প্রসঙ্গে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে নারায়ণ রায়-কে বুধবার ভোরে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।