1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় বছরের প্রথম দিনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ডুমুরিয়ায় বছরের প্রথম দিনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৭ বার শেয়ার হয়েছে

আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।।খুলনার ডুমুরিয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষাকেন্দ্রে কোমলমতী শিক্ষার্থীদের মাঝে ১৩৬ টি শিক্ষা কেন্দ্রে এক যোগে বছরের প্রথম দিনে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার ( ১ লা জানুয়ারী ২০২৬ ইং) সকাল ৮ টায় থেকে অভিভাবক,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে এ বই বিতরণ উৎসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি যুগান্তকারী উদ্যোগ, যার মূল লক্ষ্য মসজিদকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করা, সাক্ষরতা বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, যা স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সুবিধাবঞ্চিত শিশুদের বাংলা, অংক, ইংরেজি ও আরবিসহ বিভিন্ন বিষয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, যা তাদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বাড়ায়। কোমলমতি শিশুদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও শিষ্টাচার শেখানো হয়, যা চরিত্র গঠনে সহায়তা করে। সহীহ্ কুরআন পাঠের যোগ্যতা অর্জন এবং ধর্মীয় শিক্ষা বিস্তারের জন্য কুরআন শিক্ষা দেওয়া হয়। প্রাথমিক সাক্ষরতা বৃদ্ধি এবং নারীসহ সকল বয়সের মানুষকে জীবনমুখী শিক্ষা প্রদান করা হয়।
বই বিতরণ উৎসব কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র মনিটোরিং কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমান বিশ্বাস, কেন্দ্র শিক্ষক খান আরিফুজ্জামান নয়ন,অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ গোনালী-বামুন্দিয়া শিক্ষা কেন্দ্রের পাঠদানে ও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।