1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে কে, কে কে, বি দারুস সুন্নাহ কওমী মাদরাসায় পুনর্মিলনী অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে কে, কে কে, বি দারুস সুন্নাহ কওমী মাদরাসায় পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫০৪ বার শেয়ার হয়েছে

খান আরিফুজ্জামান (নয়ন),ডুমুরিয়া(খুলনা)।।খুলনার ডুমুরিয়ার দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী মাদ্রাসা কে,কে,কে,বি দারুস সুন্নাহ কওমী মাদ্রাসার’ ২৫ বছর পূর্তিতে প্রাক্তন ছাত্রদের আয়োজনে বুধবার (৫ নভেম্বর ) দুপুরে শিক্ষার্থীদের এক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ বছর পূর্তিতে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের মিলন মেলায় মাদারাসার শিক্ষক ও প্রাক্তন ছাত্রদের মাঝে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়। প্রাক্তন ছাত্র হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও হাফেজ মেজবাহ সরদারের পরিচালনায় শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বক্তব্য দেন মাদরাসার মুহতামিম মাওলানা আজাহারুল ইসলাম ,হাফেজ আইয়ুব আলী,মাওলানা আঃ আজিজ, মাওলানা ইমরান হুসাইন,হাফেজ মাওলানা আব্দুর রহিম, প্রাক্তন শিক্ষার্থী হাফেজ মোঃ ইউসুফ, হাফেজ মোঃ আমানউল্লাহ, মাও: ইমদাদ, হাফেজ আজিমুল ইমলাম,মুফতি মুজাহিদ, হাফেজ রুহুল আমিন, খায়রুল ইসলাম, হাফেজ গোলাম কিবরিয়া সহ মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ।

প্রাক্তন ছাত্ররা তাদের বক্তব্যে বলেন, আজকের এই সুন্দর দিনে, যখন আমরা সবাই একত্রিত হয়েছি, আমাদের চোখে এক অন্যরকম দীপ্তি, এক অন্যরকম ভালোলাগা এই দিনটি আমাদের সকলের জন্য বিশেষ। আজকের দিনটা যেন আমাদের পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় তখন আমরা ছিলাম ছোট, ছিলাম একটু অবুঝ, কিন্তু ছিলাম একসাথে। আজ আমরা বড় হয়ে গেছি, তবে আমাদের সবার মধ্যে সেই মাদ্রাসার দিনগুলোর স্মৃতি এখনও জীবন্ত। আমরা আজ এখানে সবাই একত্রিত হয়েছি শুধু পুরনো দিনগুলো স্মরণ করতে নয়, বরং সেই মুহূর্তগুলিকে আবারও জীবন্ত করার জন্য, যে মুহূর্তগুলোর মাঝে ছিল হাসি, আড্ডা, জীবনের প্রথম পড়াশুনা, প্রথম বন্ধুত্ব, এবং এমন অনেক কিছু, যা আমাদের আজকের ব্যক্তিত্বকে গড়ে তুলেছে।পুরনো দিনের স্মৃতি রোমন্থন করা এবং আনন্দ ভাগ করে নেওয়াই আজকের এই পুনর্মিলনীর প্রধান উদ্দেশ্য।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।