1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ডুমুরিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২০২ বার শেয়ার হয়েছে

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।।বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনার ডুমুরিয়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী প্রতি বছর ৩০শে মে পালিত হয়। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। তাঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় রবিবার ( ৩১ মে ) সকাল ১১ টায় ডুমুরিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডুমুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আবু সাইদ ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও খুলনা জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ হাফিজুর রহমান হাফিজ।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তার অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনাও করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম-আহবায়ক খান জাহিদ হাসান, মোঃ আইয়ুব জোয়াদ্দার, সেলিম মোড়ল,মোঃ লাচ্ছু শেখ,তৌহিদুল মোল্যা,ইকরামুল কবির,আজিজুর রহমান শেখ,মোঃ নজরুল ইসলাম নান্টু,হারুন বাগাতী,ইনায়েত মোড়ল,

মিলন মোড়ল,সবুজ গাজী,ইলিয়াজ জোয়াদ্দার,প্রান্ত মন্ডল,রবিউল বিশ্বাস,মমিন শেখ, মেম্বার মফিজুর গাজী,জয়শ্রী মিস্ত্রী,জাকির হোসেন মোল্যা,জিয়াউর রহমান জিয়া,নিশিত মিস্ত্রী, আবু তালেব সহ উপজেলা বিএনপি ও উপজেলা স্বেচ্ছাসেবকদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।