1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় সংবাদ সন্মেলন ফিলিং ষ্টেশনে তেল চুরির ভিডিও করায় হেনেস্থা ও মারপিটের অভিযোগ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ডুমুরিয়ায় সংবাদ সন্মেলন ফিলিং ষ্টেশনে তেল চুরির ভিডিও করায় হেনেস্থা ও মারপিটের অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার শেয়ার হয়েছে

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।।খুলনার ডুমুরিয়ায় ফিলিং ষ্টেশন থেকে অসাধু উপায়ে তেল সরবরাহের প্রতিবাদ করায় মোঃ মহিদুজ্জামান নামের এক যুবক হেনেস্থা ও মারপিটের শিকার হয়েছেন। তিনি উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেন শেখের ছেলে এবং মাগুরাঘোনা ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে জামায়াতে ইসলামীর আইটি সম্পাদক। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বেলা ১১ টায় ডুমুরিয়া প্রেসক্লাবে তিনি সংবাদ সন্মেলন করেছেন। সন্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম নিজেই তাকে মারপিট করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, বুধবার রাত ২টার দিকে আঠারো মাইল বাজার সংলগ্ন সেঞ্চুরি ফিলিং ষ্টেশনে লাইনে থাকা গাড়িতে তেল না দিয়ে টবের মধ্যে সরবরাহ করছিল। ওই ঘটনা তিনি ভিডিও করতে থাকে। এরই মধ্যে মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম তার কাছে এসে ভিডিও করতে নিষেধ করেন। কিন্তু তিনি তার কথা না শুনে ভিডিও করতে থাকে। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে ফোনটি কেড়ে নেন এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েই চড়-থাপ্পড় মারতে থাকেন। শুধু এই নয়, অকথ্য ভাষায় গালি-গালাজসহ দেখে নেয়ার হুমকিও দেন। এরপর ফোনটি আছাড় মেরে ভেঙ্গে ঝাজরা করে দেওয়া হয়।

প্রায় ৫ মিনিট সময় ধরে তিনি তার ওপর কিল-ঘুষি, চড়-থাপ্পড়, লাথি ও গালি গালাজ করতে থাকে। সংবাদ সন্মেলনে তিনি আরও বলেন- শেখ আশরাফুল ইসলাম মাদক, জুয়া এবং নারী কেলেংকারীর সাথে সম্পৃক্ত। তার নেতৃত্বে এলাকায় মাদকাসক্ত, চাঁদাবাজিসহ নানা অপরাধ কার্যক্রম বেড়েই চলেছে। সংবাদ সন্মেলনের মাধ্যমে তার ওইসব অপরাধের বিচার ও শাস্তি দাবি করেন তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।