1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ডুমুরিয়ার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৮৮ বার শেয়ার হয়েছে

খানআরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।।খুলনার ডুমুরিয়ায় কুরুচিপূর্ণ উপন্যাস লেখার অভিযোগে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডলের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের সামনে মির্জাপুর সড়কে অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সরোয়ার হোসেন। বক্তব্য দেন জিন্নাত মোড়ল, অবসরপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র মহাইমিন মোড়ল, হাফেজ রুহুল আমীন বাগাতি প্রমুখ। মানববন্ধনে শত শত মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল ২০১৭ সালে প্রকাশিত নিজের লেখা ‘তেপান্তরের মাঠ পেরিয়ে’ উপন্যাসে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন। সমাজে সমালোচিত এ বইটি বিদ্যালয়ের লাইব্রেরি থেকে সরিয়ে রাখার কথা থাকলেও এখনো সেখানে রাখা হয়েছে। তারা প্রধান শিক্ষকের অপসারণসহ শাস্তির দাবি জানান।

এদিকে মানববন্ধনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাঁধা দেওয়ায় শিক্ষক ওলিয়ার রহমান লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। তিনি বলেন, “প্রধান শিক্ষক ছুটিতে থাকায় শিক্ষার্থীদের মানববন্ধনে যেতে নিষেধ করি। এসময় আচমকা এক শিক্ষার্থী আমার উপর আক্রমণ করে।”

বিদ্যালয়ের শিক্ষক দিনবন্ধু মন্ডল বলেন, “উপন্যাসটিতে আপত্তিকর কিছু ভাষা ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীদের এটি না পড়ানোই ভালো।”

এ বিষয়ে প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল বলেন, “২০১৭ সালে ‘তেপান্তরের মাঠ পেরিয়ে’ উপন্যাসটি ২৫০ কপি মুদ্রিত হয়। রমা নামের একটি কাল্পনিক চরিত্রকে ঘিরে লেখা হয়েছে বইটি। কিছু ভাষায় ত্রুটি থাকায় এলাকাবাসী আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে।”

মানববন্ধনের ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। নির্ধারিত সময় স্কুল চললেও সেদিন মাত্র একটি ক্লাসে পাঠদান হয়।প্রসঙ্গত, উপন্যাসটির ভাষা অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশ্লীল বলে অভিভাবকরা অভিযোগ করেছেন। তাদের দাবি,কোমলমতি শিক্ষার্থীরা এ ধরনের বই পড়লে বিপথগামী হওয়ার ঝুঁকি রয়েছে। গত ১০ আগস্ট অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী বইটি পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।