1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর ইশতেহার - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর ইশতেহার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১২৩ বার শেয়ার হয়েছে

আলহাজ্ব শাহজাহান জমাদ্দারের নির্বাচনি ইশতেহার ঘোষণা,,আধুনিক শিক্ষা ব্যবস্থা,টেকসহ রাস্তাঘাট নির্মাণ, মাদকমুক্ত সমাজ গঠন ও জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া,খুলনা।।
আসন্ন ১১ নং ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব শাহজাহান জমাদ্দার তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।তিনি বলেন জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন এবং একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহি মূলক ও জনবান্ধব ইউনিয়ন গঠনের লক্ষ্য নিয়ে কাজ করতে চান।

মঙ্গলবার(১৪ জুলাই) বিকেলে ডুমুরিয়া সদর ইউনিয়নের মির্জাপুর বাজারে তার নির্বাচনী ইশতেহার সম্বলিত লিফলেট প্রদান করেন। ইশতেহারে তিনি ডুমুরিয়া সদর ইউনিয়নকে আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা,উন্নত যোগাযোগ ব্যবস্থা ও টেকসহ রাস্তাঘাট নির্মাণ,কৃষকের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি,বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকরণ, সরকারি খাল খনন ও জলাবদ্ধতা ও পানি নিষ্কাসন উন্নয়ন ও দুর্নীতি ও মাদকমুক্ত সমাজগঠনের ক্ষেত্রে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।ঘোষিত ইশতেহারে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।

এর মধ্যে রয়েছে -ইউনিয়ন পরিষদের সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করা,সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখা এবং উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া।অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে তিনি কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা,ভাঙা সড়ক,কালভার্ট ও সেতুর সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।কৃষি খাতে কৃষকদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করা,সেচ ও কৃষি উপকরণ সহজলভ্য করা এবং কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে উদ্যোগ গ্রহণের কথা বলেন তিনি।

শিক্ষা ও যুব উন্নয়নের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন,অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং যুবসমাজের জন্য কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করার অঙ্গীকার করেন।এছাড়া মাদক সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি।

স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়ন,বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতার সুষ্ঠ বণ্টন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন এই প্রার্থী।ডিজিটাল ও স্মার্ট ইউনিয়ন গঠনের লক্ষ্যে অনলাইন সেবা সম্প্রসারণ এবং তথ্যপ্রযুক্তি শিক্ষায় তরুণদের উৎসাহিত করার কথা উল্লেখ করেন তিনি।পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ,জলাশয় সংরক্ষণ এবং পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ার উদ্যোগের কথাও ইশতেহারে তুলে ধরেন।শেষে আলহাজ্ব শাহজাহান জমাদ্দার বলেন জনগণের সেবাই তার মূল লক্ষ্য।

দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য সমান সুযোগ ও ন্যায়বিচার নিশ্চিত করাই তার অঙ্গীকার।তিনি এলাকাবাসীর দোয়া ও ভোট প্রত্যাশা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।