1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৬৮৫ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিনিধি।। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা, খুলনা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের ডিরেক্টর ও খুলনা জোন ইনচার্জ আ খ ম মাসুম বিল্লাহ- এর সভাপতিত্বে ও সহ. শাখা প্রধান শাহীন মাহমুদের পরিচালনায় শাখা প্রধান হাফেয ইমরান খালিদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রথম সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দিকীয়া জামেয়া-ই মাদানীয়া ট্রাস্টের চেয়ারম্যান শামীম সাঈদী ও বিশেষ অতিথি ছিলেন দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা, খুলনার প্রিন্সিপাল মাওলানা ইদ্রিস আলী।

দ্বিতীয় সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজ, খুলনার অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবির ও বিশেষ অতিথি ছিলেন তা’লিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদরাসা, খুলনার প্রিন্সিপাল মাওলানা এ এফ এম নাজমুস সউদ। এছাড়া ফাউন্ডেশনের কর্মকর্তা, বিভিন্ন শাখা দায়িত্বশীলরা এবং উক্ত শাখার শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুরআন তেলাওয়াত, হামদ, নাত, বক্তৃতা, অভিনয় ও আবৃত্তি সহ বিভিন্ন উপস্থাপনা প্রদর্শন করা হয়।  অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

এ সময় শামীম সাঈদী বলেন, তানযীমুল উম্মাহ একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। যা হিফযের পাশাপাশি আধুনিক জ্ঞান ও বিভিন্ন এক্সট্রা কারিকুলামের সাথে পরিচালিত হয়৷ একটি মহৎ উদ্যোগে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। যার ফলে অনেক জ্ঞানী দায়ী এখান থেকে বের হচ্ছে।

প্রফেসর হুমায়ুন কবির বলেন, অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্থাপনাগুলো মনোমুগ্ধকর। আগে যে তকমা দিয়ে সেকুলাররা মাদরাসার ছাত্রদের পিছিয়ে রাখতো, আমাদের এখন তার থেকে দ্বিগুণ গতিতে এগিয়ে যেতে হবে।

উপস্থিত অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর উপস্থাপনায় ভুয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।