1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তিন মাস পর খুলছে সুন্দরবন, জেলে ও পর্যটন ব্যবসায়ীদের প্রাণচাঞ্চল্য। - Khulnar Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তিন মাস পর খুলছে সুন্দরবন, জেলে ও পর্যটন ব্যবসায়ীদের প্রাণচাঞ্চল্য।

  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৫৮৩ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি।।দীর্ঘ তিন মাস নিষেধাজ্ঞার পর আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) থেকে আবারও পর্যটক ও বনজীবীদের জন্য খুলে যাচ্ছে সুন্দরবন। এ উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে রেখেছেন জেলে, বাওয়ালী ও পর্যটন ব্যবসায়ীরা। রবিবার মধ্যরাত থেকে বনবিভাগের অনুমতি নিয়ে তারা বনে প্রবেশ করতে পারবেন। প্রতি বছরের মতোই বন্যপ্রাণী, মাছ ও গাছপালার প্রজনন বৃদ্ধির লক্ষ্যে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মানুষের প্রবেশ বন্ধ রাখে বনবিভাগ।

তিন মাস কর্মহীন হয়ে কষ্টে থাকা বননির্ভর হাজারো মানুষ এখন নতুন উদ্যোমে কাজে ফেরার অপেক্ষায়। জেলেরা জানিয়েছেন, এ সময়ে পরিবার চালাতে ধার-দেনা ও বাকির ওপর নির্ভর করতে হয়েছে তাদের। এখন নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জাল, নৌকা মেরামত করে প্রস্তুতি নিয়েছেন তারা। সোমবার সকাল থেকেই নদী-খালে নেমে পড়বেন মাছ ধরতে। অন্যদিকে পর্যটন ব্যবসায়ীরাও ট্যুরিস্ট লঞ্চ ও জাহাজ সংস্কার, রং করা ও সাজানোর কাজ শেষ করেছেন। ইতোমধ্যে অনেকের প্যাকেজ বুকিং সম্পন্ন হয়েছে। সোমবার থেকেই দেশি-বিদেশি পর্যটকদের নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করবেন।

স্থানীয় জেলে বিদ্যুৎ মণ্ডল ও আঃ রশিদ বলেন, “তিন মাস আমরা ঘরে বসে থেকেছি। সংসার চালাতে ধার করতে হয়েছে। এখন নদীতে নামার প্রস্তুতি নিয়েছি।এ বিষয়ে পর্যটন ব্যবসায়ী এমাদুল ও জাহিদ মোল্লা বলেন, “দীর্ঘ সময় ব্যবহার না হওয়ায় জাহাজে ত্রুটি তৈরি হয়েছিল। সব ঠিকঠাক করে নতুন সাজে প্রস্তুত করেছি। পর্যটকের বুকিংও হয়ে গেছে। এদিকে বনবিভাগ জানায়, সুন্দরবনের ১১টি পর্যটন স্পট পরিস্কার-পরিচ্ছন্ন করে নতুন মৌসুমের জন্য প্রস্তুত করা হয়েছে। গত মৌসুমে প্রায় দেড় লাখ পর্যটক সুন্দরবন ভ্রমণ করেছিলেন।

এবার সেই সংখ্যা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, “প্রজনন মৌসুমে নির্বিঘ্নে প্রকৃতি বেড়ে উঠেছে। এখন সুন্দরবন আরও সমৃদ্ধ। পর্যটকরা মুগ্ধ হবেন, আর জেলেরা অধিক মাছ পাবেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।