সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।খুলনা জেলার তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী ২৫ শে মার্চ সকাল সাড়ে ১০টার দিকে তেরখাদা উপজেলা সদরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
প্রথম শ্রেণির ম্যাজিষ্টেট এস এম নুরুন্নবী এসময় কাটেঙ্গা বাজারের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন এবং যেসব স্থানে সরকারি জায়গায় যারা ঘর উত্তোলন করে দখলদারিত্ব করছেন তাদেরকে অবিলম্বে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, যারা সরকারি জায়গায় দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করে ব্যবসা বানিজ্য করছেন ( দখলদারিত্ব ) তাদেরকে দ্রুত প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
এছাড়া তিনি জনগণের চলাচলের সুবিধার্থে সড়কের উপরের অস্থায়ী দোকান পাট সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সূত্রে জানা গেছে, বিকেল পর্যন্ত অস্থায়ী দোকানপাট সরিয়ে নেয়া হয়েছে। জনগণের চলাচল এখন উন্মুক্ত হয়েছে।
স্থানীয় জনগণ/বাজারে আগত ক্রেতা বিক্রেতা সাধারণ খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল এবং উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) এস এম নুরুন্নবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।