1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরখাদায় যুক্তরাজ্য পারভেজ মল্লিকের পূজা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তেরখাদায় যুক্তরাজ্য পারভেজ মল্লিকের পূজা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩০৭ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি , খুলনা।।খুলনা-০৪ আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী , যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক , লন্ডন প্রবাসী ও খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসাত নিবাসী পারভেজ মল্লিক গত ১ ও ২ অক্টোবর বুধ ও বৃহস্পতিবার তেরখাদা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মন্দির পরিদর্শন করেন।

তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার আনন্দ ভাগাভাগি করে নেন। পারভেজ মল্লিক সুখে দুঃখে সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিভিন্ন পূজা মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় পারভেজ মল্লিক বলেন , ধর্ম যার যার , উৎসব সবার। সকল সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই পূজা উপভোগ করছে। তিনি বলেন সংখ্যালঘু বলে এ দেশে কিছু নেই।

আমাদের পরিচয় আমরা সকলেই বাংলাদেশের নাগরিক।
পারভেজ মল্লিক বলেন , “ শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয় , এটি আমাদের সবার উৎসব এখানে ভ্রাতৃত্ব , সম্প্রীতি ও মিলনের বার্তা নিহিত রয়েছে। এই উৎসব আমাদের সমাজে শান্তি , সৌহার্দ্য ও সহযোগিতার চেতনা আরও দৃঢ় করবে।”

তিনি আরও আশ্বস্ত করেন , “সরকারি প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা সর্বাত্মকভাবে কাজ করছে যেনো পূজার সময় কোনো প্রকার বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
তিনি পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চলমান দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন হওয়ার কামনা করেন।
পারভেজ মল্লিকের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ রবিউল হোসেন , কেএম মোস্তাক আহমেদ, রবিউল ইসলাম লাখু , লালিম শেখ , মোঃ আবু খায়ের , শেখ আরিফ , সরদার জিয়াউর রহমান , মোঃ গোলজার আলম , ইমদাদুল হক টনি , মোঃ ইনামুল শেখ , বাচ্চু মল্লিক , বাহার মোল্লা , মুন্না পারভেজ , টুলু মোল্লা , ফিরোজ , তুষার মল্লিক , সাহেদ , শফিক, বনি আমিন , জুয়েল শেখ , সবুজ খাঁন , সজীব , হামিম প্রমুখ ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।