1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরখাদায় যৌথবাহিনীর মহড়া - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তেরখাদায় যৌথবাহিনীর মহড়া

  • প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭৯ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।খুলনার তেরখাদা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ লা ফেব্রুয়ারি সকাল ১০টায় নৌবাহিনীর নেতৃত্বে পুলিশ বাহিনী ও বিজিবি যৌথভাবে উপজেলা সদরে একটি মহড়া পরিচালনা করেছে।

ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা, জনমনে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সর্বোপরি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়।নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আহনাফ মোত্তাকী’র নেতৃত্বে পুলিশ ও বিজিবি’ র অর্ধশতাধিক অফিসার ও ফোর্স সকাল থেকেই উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে টহল কার্যক্রম পরিচালনা করেন।এর মধ্যে নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড, শেরেবাংলা মার্কেট, কাটেঙ্গা বাজার, জয়সেনা টেম্পো স্ট্যান্ড, জয়সেনা ও তেরখাদা বাজার, তেরখাদা প্রেসক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থল অন্তর্ভুক্ত ছিল।
মহড়ার মাধ্যমে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও তৎপরতার বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেয়া হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যাতে ভোটাররা নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারেন, সে লক্ষ্যেই নৌবাহিনী, পুলিশ ও বিজিবির সমন্বয়ে এই যৌথ মহড়া পরিচালনা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে যেকোনো ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সূত্র জানিয়েছে।
মহড়ায় অংশগ্রহণকারী আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা জানান,এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে নিরাপত্তাবোধ তৈরি করা এবং সাধারণ মানুষকে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করা।স্থানীয় কাটেঙ্গা বাজারের জনৈক ব্যবসায়ী বলেন,আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় আমরা স্বস্তি বোধ করছি। এতে করে এলাকায় নিরাপদ পরিবেশ বজায় থাকবে বলে আশা করছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।