1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরখাদায় হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীর সাথে উপজেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তেরখাদায় হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীর সাথে উপজেলা জামায়াতে ইসলামীর মতবিনিময়

  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৫ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।২২ শে সেপ্টেম্বর দুপুর ১ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী নেতাকর্মী, পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরম্প ইসলাম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. নাহিদ হাসান , পূজা উদযাপন পরিষদ নেতা নির্মল কুমার অধিকারী , আজগড়া ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংকর কুমার বালা।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর তেরখাদা ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদ লিটন , মডেল মসজিদের ইমাম মাওলানা তোরাব আলী , সন্তোষ কুমার বিশ্বাস।

সভায় প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন , হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে।
তিনি বলেন , আইন শৃঙ্খলা বিঘ্নকারী সে যেই হোক তাকে আইনের কাঠ গড়ায় দাড় করানো হবে।

কবিরুল ইসলাম বলেন , পুজা চলাকালীন সময়ে প্রতিটা পূজা মন্দিরে তাদের নেতাকর্মীরা পাহারা রত থাকবে বলে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতা কর্মীদের আশ্বস্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।