1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরখাদার হাড়িখালী টেকনিক্যাল এন্ড বি এম কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তেরখাদার হাড়িখালী টেকনিক্যাল এন্ড বি এম কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই , তেরখাদা প্রতিনিধি।।৪ ঠা এপ্রিল~ ২০২৬ ইংরেজি সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাড়িখালী টেকনিক্যাল এন্ড বি এম কলেজ গভর্নিং বডির প্রথম সভা ও কলেজের শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ সুরাইয়া লুনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কলেজ গভর্নিং বডির নব নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, অতিরিক্ত সচিব এর সহ-ধর্মিনী বিশিষ্ট সমাজসেবক সাবিনা আজাদ, সহকারী অধ্যাপক কে এম আলী এহসান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান, শিক্ষক কে এম আলী মাসুম, গভর্নিং বডির সদস্য যথাক্রমে এস এম লিয়াকত আলী ও আবুল কালাম আজাদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন কলেজের জ্যেষ্ঠ প্রভাষক যথাক্রমে সনৎ কুমার বালা, দিলিপ কুমার মন্ডল ও মোঃ মোরাদ হোসেন, প্রভাষক যথাক্রমে অনামিকা রায়, সমিরন অধিকারী, সোহেল রানা, সুবর্ণা রানী সাহা ও তন্ময় ধর, প্রদর্শক মৃধা জাহিদুল ইসলাম, সমাজসেবক শেখ আরিফ হাসান, সহকারী ল্যাব এসিসট্যান্ট সোহেল হোসেন। সভায় এছাড়াও অন্যান্য শিক্ষক মন্ডলী ও গণ্যমান্য বর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, একটি জাতিকে উন্নয়নের চরম শেখরে পৌছাতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনোই প্রতিষ্ঠিত হতে পারেনা। বর্তমান বিশ্বে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকাশ অপরিহার্য।

তিনি বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে। তিনি হাড়িখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের প্রতি গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।