তেরখাদা প্রতিনিধি।।খুলনা জেলা ছাত্রদলের অব্যাহতি প্রাপ্ত আহবায়ক, প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তিকারী, মাদকাসক্ত ফিরোজ আহমেদ কে দল থেকে স্থায়ী বহিষ্কার চেয়ে এবং খুলনা জেলা ছাত্রদলের পকেট কমিটি পুনর্গঠনের দাবিতে ২৪ শে মে বিকেল ৪ টার দিকে তেরখাদা উপজেলা ছাত্রদল ও নর্থ খুলনা কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক
সাব্বির আহমেদ টগরের সভাপতিত্বে ও সদস্য সচিব
ইয়ামিন শেখের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ছাত্রনেতা ঈশান মোল্লা, রাব্বি শেখ,ইসাবুল মোল্লা, আব্দুল্লাহ শেখ,আল আমিন শিকদার,মিদুল বিশ্বাস, মুত্তাকিন মোল্লা,
আকাশ সরদার, হানিফ হাওলাদার,ফুরকান আহমেদ,তমাল শিকদার, আনিছুর রহমান,,
আমীর আলি,রাকিব, জিহাদ, শুভ,সৈকত বিশ্বাস,নাবিল শেখ, ইমন মোল্লা, ইব্রাহিম,আলিম, তাহিদুল,শাওন,আশিক শরীফ,নাইস, নয়ন, রাসেদ, রানা, রিমেল প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।