1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেল নিতেই কাটছে আধা বেলা,কাজ করবো কখন? - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তেল নিতেই কাটছে আধা বেলা,কাজ করবো কখন?

  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬৪ বার শেয়ার হয়েছে

শরিফুল ইসলাম, খুলনা || খুলনায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। শহরের অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যেসব পাম্প খোলা রয়েছে, সেগুলোতেও দেখা গেছে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে কাঙ্ক্ষিত জ্বালানি তেল পাচ্ছেন না।

রবিবার (২৯ মার্চ) সকাল থেকেই খুলনার বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে চালকদের ভিড় বাড়তে শুরু করে।রোববার সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,তেলের প্রাপ্যতার পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। অনেক পাম্পে তেল নেই লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত অনেককে খালি হাতে ফিরতে হচ্ছে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালক ও রাইড শেয়ারিং কর্মীরা।খুলনার বেশ কিছু এলাকা গল্লামারী থেকে বটিয়াঘাটা, গাওঘড়া এলাকায় প্রত্যন্ত এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালানো হয়,যাদের কিনা দিনে ২০০ টাকার পেট্রোলে ভাড়া মেরে পোষায় না।তারপর এসব এলাকায় খোলা দোকান থেকে পেট্রোল লিটার প্রতি কিনতে হচ্ছে ১৮০ টাকা করে।

গাওঘরা এলাকার রাইড শেয়ারিং চালক নবিরুল আক্ষেপ করে বলেন,গত ‘তিন দিনে পাঁচ ট্রিপ মারিছি’ ইরাম করে চল্লি না খায়ি মরতি হবেনে”। সকাল ১০টায় লাইনি দাড়ায়ে সাড়ে ১২টার সময় কতিছে তেল নাই। আজগে কামাই-রুজি সব বন্ধ।

জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে গণপরিবহনেও। রাস্তায় বাসের সংখ্যা অন্যদিনের তুলনায় অনেক কম। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গন্তব্যে যাওয়ার যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ।পাশাপাশি যে পরিবহন গুলো খুলনা থেকে নানা গন্তব্যে ছেড়ে যাচ্ছে সেখানেও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ উঠেছে।

প্রভাব পড়েছে পন্য পরিবহনেও পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে নিত্যপণ্যের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তেল সংগ্রহ করতে আসা সাধারণ মানুষ চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থাকা এক বেসরকারি চাকরিজীবী বলেন, সকাল থেকে তেল নিতেই সময় কেটে যাচ্ছে রাস্তায়। দিনের অর্ধেক সময় যদি পাম্পেই চলে যায়, তবে দৈনন্দিন কাজ করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

কর্মজীবীদের উপর সরাসরি এর প্রভাব পড়তে শুরু হয়েছে।তেলের অভাবে বিকল্প যানের অফিসে যেতে বাড়তি খরচের পাশাপাশি অফিসে সময়মতো পৌঁছাতে সমস্যা হচ্ছে।দৈনন্দিন কাজের পরিকল্পনা ভেঙে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে।

সরকার ইতোমধ্যে তেলের রেশনিং কিছু ক্ষেত্রে তুলে নিয়েছে এবং সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে, তবে পুরোপুরি স্বস্তি পেতে সময় লাগতে পারে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।