1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ত্রিশালে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন - Khulnar Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ত্রিশালে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৪৭ বার শেয়ার হয়েছে

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার (১০আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাব ত্রিশাল ও ত্রিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সভাপতি সারোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও নিউজ ২১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল হাসান জীবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ত্রিশাল বার্তার সম্পাদক শামীম আজাদ আনোয়ার,রঙধনু টিভির সম্পাদক ও প্রকাশক আনোয়ার সাদাত জাহাঙ্গীর, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনপিএস ত্রিশাল উপজেলা শাখার সভাপতি এটিএম মনিরুজ্জামান,ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান কিরণ আকন্দ,ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফরাজি, জাগ্রত টিভির চেয়ারম্যান সোহেল রানা, ময়মনসিংহ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান রাব্বানী,কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের সাবেক সভাপতি শরীফ সাবের মনির,মৈত্রী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ জামান,আইবিএম টিভির নিউজ এডিটর জান্নাতুল ফারুকি,বিএমএফ টিভির জেলা প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ।

ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সাধারণ সম্পাদক আনম তারেক হাসান বাবু সরকার। এছাড়াও উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সাংবাদিকবৃন্দ, ত্রিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ,সুধীজন মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ আজ সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখনই সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন তখনই সাংবাদিকদের হামলা-মামলা, হুমকি ও হত্যার শিকার হতে হয়। গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সেটি নতুন নয়।

এর আগে আনোয়ার হোসেন নামে আরেক সাংবাদিককে পুলিশের সামনেই হাত-পা থেঁতলে দিয়েছে সন্ত্রাসী বাহিনী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সারাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা, হুমকী ও হত্যার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন সাংবাদিকরা।

বক্তব্যে তুহিন হত্যার সাথে সাংবাদিক সাগর, রুনিসহ দেশের সকল সাংবাদিকদের উপর হামলা-মামলা ও হত্যায় জড়িত সকল আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সারাদেশের সাংবাদিক মিলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।