1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।।দিঘলিয়া উপজেলার কৃষকদের মাঝে আউস মৌসুমে প্রণোদনার ধান বীজ ও সার বিতরণ করা হয়। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল এর প্রতিনিধি খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলী জুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ কবির হোসেন, দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিকসহ উপজেলা বিএনপি ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ উপজেলা কৃষি দপ্তরের উপ সহকারী কৃষি অফিসারগণ। আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে আগত প্রণোদনাভোগী কৃষকগণ।

প্রধান অতিথি এ সময় তার বক্তব্যে বলেন, কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। সকল সুযোগ সুবিধা আমাদের কৃষকেরা পেতে পারে সে ব্যাপারে স্থানীয় প্রশাসনে সহযোগিতা করতে হবে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের। আমাদের খুলনা-৪ আসনের সংসদ সদস্যের চাওয়া এটাই।

কৃষকদের সরকারি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের সরকার কৃষি বান্ধব। কৃষকদের আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন সকল কৃষকদের কৃষি কার্ডের আওতায় আনা হবে। কৃষিভিত্তিক সকল সুযোগ সুবিধা কৃষি কার্ডের ভিত্তিতে বিতরণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।