1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭০ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম,দিঘলিয়া।।দিঘলিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

গতকাল সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়। তার অংশ হিসাবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) খুলনার দিঘলিয়া উপজেলা চত্বর থেকে র‍্যালী অনুষ্ঠিত হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালীটি পুণরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালী পরবর্তী উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন। গাছের চারা বিতরণ শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিসেস নিসা।

এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মমতাজ খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ আলম, সোনালী ব্যাংক ম্যানেজার রফিকুজ্জামান মিঞা। আরও উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার সুমন চৌধুরী, হিসাবরক্ষক উজ্জ্বল রায় চৌধুরী, পরিদর্শক ইসমাইল হোসেন, সুখলাল বিশ্বাস, মাঠসহকারী ফারহানা ইসলাম, শাহীনার খাতুন, শেখ মিরাজুল ইসলাম, বিএনপি নেতা গাজী জাকির হোসেন, ডাঃ হাফিজুর রহমান অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, বিআরডিবির সুফলভোগী ও উদ্যোক্তাগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিআরডিবির মাঠ সহকারী অপূর্ব হালদার। অনুষ্ঠান শেষে দিঘলিয়া উপজেলা বিআরডিবির পক্ষ থেকে উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।