1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭৫ বার শেয়ার হয়েছে

দিঘলিয়া খুলনা প্রতিনিধি।।দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আলহাজ্ব সারোয়ার খান কলেজ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৪ মার্চ) বাদ আসর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক ইলিয়াস হুসাইন এর সভাপতিত্বে এবং গ্রীণ লাইফের প্রতিষ্ঠা পরিচালক ও সেনহাটি ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী শেখ রওশন আজাদের পরিচালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম কিবরিয়া, সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ রকিবুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আঃ হাই সোহেল, বিশিষ্ট সাহিত্যিক ও কবি আঃ সামাদ।
আরও উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম, মাওঃ ইয়াকুব আলীসহ বিভিন্ন ইউনিট জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা এবং ইসলামী ছাত্র শিবির ও এনসিপির নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রমজান আমাদের পারস্পরিক সহানুভূতির শিক্ষা দেয়।

যে কোনো দিন ক্ষুধার্ত থাকে নি সে ক্ষুধার কষ্ট বুঝতে পারেনা। রোজা আমাদেরকে সেই ক্ষুধার্ত মানুষের কষ্টের কথা মনে করিয়ে দেয়। যারা মনে এই রমজান মাসে তাকওয়া অর্জন করতে ব্যার্থ হবে তারা তাদের জীবনে সফল হতে পারবেনা।
তিনি আরও বলেন, সমাজে আজ অন্যায়, পাপ কাজে ভরে গেছে। সমাজে নেতারা আজ হতদরিদ্র মানুষের অধিকার হরণ করছে। এগুলোর মূলোচ্ছেদ করে কুরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে।

সেনহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে বোগদিয়া মাদ্রাসা মাঠে অনুরূপ আর একটি আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।