1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় দীর্ঘ ১৬ বছর পর উপজেলা বিএনপির সম্মেলন এম সাইফুর রহমান  মিন্টু সভাপতি,আঃ রকিব মল্লিক সাধারণ সম্পাদক  - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় দীর্ঘ ১৬ বছর পর উপজেলা বিএনপির সম্মেলন এম সাইফুর রহমান  মিন্টু সভাপতি,আঃ রকিব মল্লিক সাধারণ সম্পাদক 

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৯ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।।দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান! বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০০৯ সালের পর এটাই প্রথম সম্মেলন হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার ঘটেছে।

​সম্মেলনকে ঘিরে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল-শোভাযাত্রা নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। দিঘলিয়ার হাট-বাজার, চা দোকান থেকে গ্রামগঞ্জে গত কয়েকদিন ধরে এই সম্মেলন নিয়ে ছিল সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সম্মেলন উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। এছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, খাঁন জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজল, জেলা কমিটির সদস্য শরীফ ইকবাল হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

​দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে প্রথম অধিবেশন শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।​বিকাল সাড়ে ৫টা থেকে দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন এবং ভোটগ্রহণ। এই নির্বাচনে মোট ২৮৪ জন ভোটারের মধ্যে ২৭৮ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুরের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল।​ দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে দিঘলিয়া উপজেলা বিএনপির নতুন কমিটি গঠিত হয়:​সভাপতি: আনারস প্রতীকে এম. সাইফুর রহমান মিন্টু (২৪০ ভোট)​নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ হাফিজুর রহমান (ছাতা প্রতীকে) পান ২২ ভোট।​সাধারণ সম্পাদক: তালা প্রতীকে আব্দুল রকিব মল্লিক (২৪৮ ভোট)​নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল মল্লিক (টিউবয়েল প্রতীকে) পান ৮ ভোট।সাংগঠনিক সম্পাদক: সিলিং ফ্যান প্রতীকে মোল্লা নাজমুল হক (১৬০ ভোট) এবং দেয়াল ঘড়ি প্রতীকে মোল্লা মনিরুজ্জামান (১১৯ ভোট) নির্বাচিত হন।

​দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই সম্মেলন ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। তাদের প্রত্যাশা, এই নতুন ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে দিঘলিয়া উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।