1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একমাত্র আসামি আটক - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একমাত্র আসামি আটক

  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।খুলনার দিঘলিয়া থানায় দায়েরকৃত মামলা নং–৩(১২)২৫ অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় এজাহারনামীয় একমাত্র আসামি মোঃ শাহিন মিয়া (২৯)–কে গ্রেফতার করেছে পুলিশ।

১৪ ই ডিসেম্বর রবিবার আনু: বিকাল সাড়ে ৫ টার দিকে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম এর নেতৃত্বে একটি আভিযানিক টিম দিঘলিয়ার গোয়ালপাড়া এলাকা থেকে উক্ত আসামি কে আটক করে।গ্রেফতারকৃত আসামির পিতা মোঃ আলী হোসেন মোল্লা। তার বাড়ি দিঘলিয়া থানাধীন গোয়ালপাড়া গ্রামে, জেলা খুলনা। সুএে জানা যায় দিঘলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা যায়, মামলাটির অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তাধীন রয়েছে। গ্রেফতারের পর আসামিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে দিঘলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।

স্থানীয়রা পুলিশের এ তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেন, আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা আরও জোরদার হবে।পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তে নতুন তথ্য উদ্ঘাটিত হলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।