1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় নেশাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত, খুলনা মেডিকেলে চিকিৎসাধীন - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় নেশাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত, খুলনা মেডিকেলে চিকিৎসাধীন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫২ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।।খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় নেশা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। এতে গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন মোঃ আলামিন মোল্যা (৩০) নামের এক ব্যক্তি। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে দিঘলিয়া থানাধীন ০৪নং সেনহাটি ইউনিয়নের সেনহাটি গ্রামে জাকারিয়া মাদ্রাসার পূর্ব গেটের সামনে।আহত আলামিন মোল্যা সেনহাটি গ্রামের জলিল মোল্যার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নেশা করাকে কেন্দ্র করে আলামিনের সঙ্গে তার দুই বন্ধু রবিউল ইসলাম (২৫) ও মৃদুল (২৭)-এর বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তারা আলামিনের বাম হাতের কব্জির উপরে ধারালো চাকু দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন।

অভিযুক্ত রবিউল ইসলাম সেনহাটি গ্রামের সিদ্দিক মাঝির ছেলে বলে জানা গেছে। অপর অভিযুক্ত মৃদুলের পিতার নাম জানা যায়নি।ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত আলামিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে দিঘলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।