1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি। - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার শেয়ার হয়েছে

দিঘলিয়া প্রতিনিধি, খুলনা।।দিঘলিয়ায় একটি প্রতারক চক্রের বিরুদ্ধে অনুদানের নামে অর্থ আত্মসাৎ এবং ঘটনার প্রতিবাদ করায় এক সাংবাদিককে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে একটি প্রতারক চক্র অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে দিঘলিয়ার বারাকপুর মন্দির কমিটির কাছ থেকে কৌশলে উল্লেখযোগ্য মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়।

বিষয়টি প্রকাশ পেলে মন্দির কমিটির সভাপতি ও দিঘলিয়া প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিক কিশোর কুমার ঘটনার প্রতিবাদ করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে উদ্যোগী হন।
অভিযোগে বলা হয়, এরই পরিপ্রেক্ষিতে প্রতারক চক্রের একজন সদস্য ০১৭৩১০৭২৫৯৩ নম্বর মোবাইল ফোন থেকে সাংবাদিক কিশোর কুমারকে ফোন করে সরাসরি জীবননাশের হুমকি দেয়।

ফোনে হুমকিদাতা বলেন, আত্মসাৎ করা অর্থ নিয়ে কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হলে তিন দিনের মধ্যে গুলি করে হত্যা করা হবে।
ভুক্তভোগী কিশোর কুমার দিঘলিয়া প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য। তিনি দৈনিক নওয়াপাড়া পত্রিকার স্টাফ রিপোর্টার এবং স্পন্দন পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনের কারণেই তাকে এই হুমকির শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ঘটনার পর সাংবাদিক কিশোর কুমার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন এবং দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। তিনি নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন মহল তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।