1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় বিএনপি–জাপা থেকে অর্ধশতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান। - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় বিএনপি–জাপা থেকে অর্ধশতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান।

  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টি (জাপা) থেকে বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতা–কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাদ আসর ২ নম্বর ওয়ার্ডের মোড়লপাড়া এলাকায় অনুষ্ঠিত এক যোগদান সভায় তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যুক্ত হন।

বিল্লাল মোড়লের নেতৃত্বে দলত্যাগী এই কর্মীরা অনুষ্ঠানস্থলে ফুলের তোড়া গ্রহণের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর পতাকাতলে যোগ দেন।যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা স.ম. এনামুল হক। তিনি নতুন যোগদানকারী সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, “সত্য ও ন্যায়ের পথে সমাজ পরিবর্তনের লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। নতুনদের অংশগ্রহণ এ পথকে আরও শক্তিশালী করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য দেলোয়ার হোসেন আজাদী এবং দিঘলিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা মুশফিকুর রহমান। তারা নতুন সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের কর্মসূচি ও নীতিমালা সম্পর্কে তাদের ব্রিফ করেন।

অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের নেতা মাওলানা সাদিকুর রহমান।নেতৃবৃন্দ জানান, সাম্প্রতিক সময়ে এলাকাবাসীর মধ্যে রাজনৈতিক পরিবর্তনের আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং জামায়াতের কার্যক্রমে আস্থা রেখে অনেকে নতুনভাবে যুক্ত হচ্ছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।