1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, তরুণদের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, তরুণদের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫১৮ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া।।তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস-এর সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজিব কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশগুপ্ত।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনসংখ্যাকে বোঝা নয়, দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। তরুণদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শাওন রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ আলম, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক।

সভায় বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মা ও শিশুস্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জনসংখ্যাগত সুবিধা (Demographic Dividend) কাজে লাগাতে তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব খান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয় এবং পরিকল্পিত পরিবার গঠন ও তরুণদের সম্ভাবনা বিকাশে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গত এক বছরের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান কে সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়। এবছর যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী- মনিরা খাতুন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক- জিএম রেজাউল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা- হামিদা খাতুন, শ্রেষ্ঠ উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার- মোঃ মোরশেদ আলম, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র- দিঘলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ- দিঘলিয়া ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ এনজিও (সিবিডি ভিত্তিক)- অ্যাডামস কেসিসি, শ্রেষ্ঠ এনজিও (ক্লিনিক ভিত্তিক)- অ্যাডামস কেসিসি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।