1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন। - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।খুলনার দিঘলিয়া উপজেলায় মানব পাচারের সাথে জড়িত একটি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

১৬ ই সেপ্টেম্বর বিকাল ৪ টায় ফেরিঘাট স্থ নিজস্ব বাসভবনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শাহরিয়ার আহমেদ নামের এক ভুক্তভোগী লিখিত অভিযোগে জানান, তিনি দিঘলিয়া উপজেলার দেয়াড়া ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। তার ছোট ভাই সাকিল আহমেদ ( লিমন ) কে একটি বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি দিবেন বেতন ২৫ শত ইউরো এই মর্মে বাগেরহাট চিতলমারী জেলার হিজলা থানা এলাকার বাসিন্দা সাইপ্রাসে অবস্থানরত কাজী ফাইজুল ওরফে( ফয়সাল ) কে ১৭ লাখ ৮ শত টাকা দেন। লিখিত বক্তব্যে শাহরিয়ার আহমেদ আরো জানান তাদের বসতবাড়ি বিক্রি করে এবং এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে উক্ত টাকা দেওয়া হয় । এবং ১৬ ই মার্চ ২৫ ইং তারিখে আমার ছোট ভাই শাকিল আহমেদ লিমন বিমানে সাইপ্রাসে গিয়ে উক্ত দালাল ফয়সালের বাসায় উঠে ।

কিন্তু প্রতারক চক্র ফয়সাল ও তার স্ত্রী চাকুরীতে নিয়োগ না দিয়ে আবারো আমাদের কাছে ৪ লক্ষ টাকা দাবি করে, এবং শাকিল আহমেদকে অবৈধ পথে ইতালি যাওয়ার প্রস্তাব দেন, এবং আরো ৪ লাখ টাকা না দিলে ভিসা বাতিল করে পুলিশে ধরিয়ে দেশে ফিরিয়ে দেয়ার হুমকি দেয় এই ঘটনায় আমরা বাড়ি থেকে টাকা না দেওয়ায় শাকিল এর উপর ফয়সাল ও তার স্ত্রী স্বর্ণা জামান মানসিক ও শারীরিক নির্যাতন করে তিন মাস শাকিল আহমেদ কে কাজ না দিয়ে জোর করে বাসায় আটকায় রাখে।

দিনের পর দিন না খাইয়ে রাখে তিন মাস পর শাকিল আহমেদ জানতে পারে সরকারি নেভি জমা না দিলে তার ভিসা বাতিল হবে, এক পর্যায়ে কৌশলে বাসা থেকে বেরিয়ে পালিয়ে আইনের সহযোগীতার জন্য লেবার কোর্ট ও এজেন্সি অফিসে আবেদন করে, তদন্ত করে জানতে পারে যে কোম্পানির নামে চাকরি দেওয়া হয়েছে সেটা একটি ভুয়া কোম্পানি। এবং উক্ত প্রতারক চক্র এভাবে বাংলাদেশ থেকে লোক নিয়ে তারা অবৈধভাবে ব্যবসা করে আসছে দীর্ঘদিন যাবত। উক্ত প্রতারক ফয়সাল তার স্ত্রী স্বর্ণা জামান কে দেশে পাঠিয়ে পালিয়ে বাংলাদেশে চলে আসে, এবং প্রতারক ফয়সাল আবার বাংলাদেশ থেকে দেশের বাইরে পালানোর জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।

বর্তমানে সাইপ্রাসে শাকিল আহমেদের মানবেতর জীবন যাপন করছে শাকিল আহমেদের ভিসা বাতিল হয়ে গিয়েছে সে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে। দিঘলিয়ার পানিগাতী ৯ নং ওয়ার্ড হাবিবুর রহমানের কাছ থেকে আড়াই লক্ষ টাকা, বিল্লাল মোড়ল এর কাছ থেকে চার লক্ষ টাকা, সাব্বির হোসেনের কাছ থেকে দেড় লক্ষ টাকা, এভাবেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। উক্ত লিখিত বক্তব্যে শাহরিয়ার আহমেদ আরো জানান এ ঘটনায় তিনি ২৫/৬/২৫ ইং তারিখে বিজ্ঞ সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মামলা দায়ের করেন মামলা নং সিআর ১১৫//২৫ উক্ত মামলা তদন্তের ভার সি আইডি এর উপর বিজ্ঞ আদালত দায়িত্ব দেন, মামলা তদন্তে বিলম্বিত হলে আসামী দেশের বাহিরে চলে যেতে পারে যে কারণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ভুক্তভোগীরা।

এবং সংবাদ সম্মেলন থেকে উক্ত প্রতারক চক্র কে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী শাহরিয়ার আহমেদ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।