1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় রেকর্ডীয় ভিপি জমিতে পাকা বাড়ী; বছর পেরিয়ে গেলেও জমি উদ্ধার করতে পারেনি ভূমি অফিস - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় রেকর্ডীয় ভিপি জমিতে পাকা বাড়ী; বছর পেরিয়ে গেলেও জমি উদ্ধার করতে পারেনি ভূমি অফিস

  • প্রকাশিত : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৩ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম,দিঘলিয়া || দিঘলিয়ায় রেকর্ডীয় ভিপি জমিতে পাকা বাড়ী বছর পেরিয়ে গেলেও জমি উদ্ধার করতে পারেনি ভূমি অফিস।

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন এর লুৎফরের বটতলা নামক স্থানে প্রায় ৪০ শতাংশ জমি নিয়ে গড়ে উঠেছে ১ তলা বিশিষ্ট আলিশান একটি ছাদ করা বাড়ি।২০-২১ সালের শেষ দিকে ঐ বাড়ির সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুবুল আলম দিঘলিয়া উপজেলা সহসহকারী কমিশনার (ভূমি)অফিস এর নেতৃত্বে একটি সাইনবোর্ড দেওয়া হয়, তাতে উল্লেখ করা হয় এই জমি সরকারী সম্পত্তি।এবং জমির পরিমাণ দাগ নাম্বারসহ বিস্তারিত উল্লেখ করা ছিল।

কিন্তু হটাৎ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুবুল আলম এর পদোন্নতি জনিত কারণে বদলি হয়ে যাওয়ায় ২২-২৩ সালে উক্ত জমির ওপরে থাকা সেই সাইনবোর্ডটি উধাও হয়ে যায়।এবং প্রধান সড়কের পাশে উক্ত জমি থাকায় তড়িঘড়ি করে রাস্তার পাশে টিনের বেড়া দিয়ে ভিতরে তৈরি হয় আলিশান ১ তলা বিল্ডিং। এতে করে সাধারণ মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তারা নানাভাবে আলোচনা সমালোচনা করতে থাকলে এক পর্যায়ে উক্ত জমির বিআরএস দাগ নাম্বার ২০০৩ নিয়ে খোঁজ নেওয়া হয়।

সেনহাটি ইউনিয়ন ভূমি অফিসে সেখানে গিয়ে ঐ দাগ নাম্বার দিয়ে সরকারী তালিকায় লিপিবদ্ধ থাকা বইয়ের থেকে জানা যায় উক্ত সম্পত্তি সম্পূর্ণ ভিপি যার ক্রমিক নং ১৯৪ লিস কেস নং-৩৫৪ /৬৬/৬৭ তাং- ২১/৯/৬৭ ইং।

এ বিষয়ে উপজেলা সরকারি কমিশনার সাবেক (ভূমি) মো: জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে।পরবর্তীতে এবং ঐ জমিতে বসবাসরত প্রভাবশালী তাইজুল ব্যাপারী ও তার পরিবার জানান,তাদের কাছে জমির দলিল রয়েছে। এক পর্যায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাসকে চলতি ২ মাসে ৭-৮ বার বিষয়টি আবারও অবগত করা হয়।কিন্তু আদৌ হয়নি উক্ত জমি উদ্ধার বা উচ্ছেদ অভিযান।

এবিষয়ে দিঘলিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও প্রধান সহকারী জাহাঙ্গীর আলম সুমন,সহকারী মো: শামীমসহ অনেকের সাথে কথা হয় কিন্তু এক সাহেব বলেন ঐ সাহেব এর কাছে আবার সেই সাহেব বলেন ঐ সাহেব এর কাছে এভাবেই চলতে থাকে।

বিষয়টি একাধিক বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খান মাসুম বিল্লাহকে ও অবগত করা হয়।কিন্তু তাতেও কোন লাভ হয়নি।এক পর্যায়ে তাইজুল বেপারীর বাড়িতে জমি এবং বাড়ি সম্পর্কে ও সরকারী সাইনবোর্ডের বিষয়ে জানতে চেয়ে উক্ত বাড়িতে গণমাধ্যম কর্মী গেলে তারা বলেন,এই জমি আমাদের আমাদের দলিল আছে তখন দলিল দেখতে চাইলে তাইজুল ব্যাপারীর স্ত্রী জানান দলিল কোর্টে রয়েছে আমাদের মামলা চলছে।

এবিষয়ে জাহাঙ্গীর আলম সুমন বেশ কিছু কাগজপত্র উক্ত গণমাধ্যম কর্মীকে দেখিয়ে বলেন এই জমি রেকর্ড করা হয়েছে রেকর্ড করে দিয়েছেন ডিসি সাহেব।সর্ব শেষ গত ২২শে সেপ্টেম্বর পুনরায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) দেবাংশু বিশ্বাস এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে নোটিশ করা হয়েছে ১০-১৫ দিন সময় দেওয়া হয়েছে।আমরা নিয়ম মেনে কাজ করছি।কিন্তু এলাকাবাসীর মধ্যে সংশয় দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও কেন উক্ত জমি এখনো উদ্ধার করা হয়নি।দিঘলিয়ায় রেকর্ডীয় ভিপি জমিতে পাকা বাড়ী বছর পেরিয়ে গেলেও জমি উদ্ধার করতে পারেনি ভূমি অফিস।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।