1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৬৭ বার শেয়ার হয়েছে

দিঘলিয়া খুলনা প্রতিনিধি।।দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। এ দিবস পালন উপলক্ষে বর্ণ্যঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১ মে-২০২৬) সকাল সাড়ে ৮ টায় দিঘলিয়া উপজেলা চৌরাস্তার মোড় থেকে র‍্যালী শুরু হয় এবং উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চৌরাস্তার মোড় নিজস্ব কার্যালয়ে সামনে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া উপজেলা সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুরের সভাপতিত্বে ও মোঃ তাসলিম হাসান টুটুলের পরিচালনায় অনুষ্ঠিত এ পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর মোড়ল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমেরিকার ছিকাগো শহরের হে মার্কেটে এইদিনে শ্রমিকদের ওপর নির্যাতন করেছিল কর্মরত শ্রমিকদের ওপর। তারা শ্রমিকদের কর্ম সময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। শ্রমিকেরা সেদিন আন্দোলন করেছিল। প্রতিবাদ করেছিল। আমেরিকা পুলিশ আন্দোলন দমন করতে শ্রমিকদের ওপর দমন পীড়ন চালিয়ে ও রক্ত ঝরিয়েও আন্দোলন প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল।

তারা শ্রমিকদের শিখিয়ে দিয়ে গেছে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই কেবল শ্রমিকদের সঠিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব। তিনি সর্বত্র ইসলামি শ্রম আইন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা অফিস ও প্রকাশনা সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মুশফিকুর রহমান।

আরও বক্তব্য রাখেন বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শওকাত আকবর মোড়ল, সেনহাটি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আলমগীর হুসাইন, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ বদিউজ্জামান আজাদ, হাফেজ সাদিকুর রহমান, অধ্যাপক ইলিয়াস হুসাইন, মোঃ মুরাদুর রহমান, মোল্লা কামরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।