1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় ৭০ বছরের ঐতিহ্যবাহী বাঁশের হাট উন্নয়নের অপেক্ষায়, স্থায়ী স্থানের দাবিতে ১৮ ব্যবসায়ী - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় ৭০ বছরের ঐতিহ্যবাহী বাঁশের হাট উন্নয়নের অপেক্ষায়, স্থায়ী স্থানের দাবিতে ১৮ ব্যবসায়ী

  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৭১ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম,দিঘলিয়া।।খুলনার দিঘলিয়ার ঐতিহ্যবাহী বাঁশের হাট প্রায় ৭০ বছর ধরে স্থানীয় অর্থনীতি ও গ্রামীণ জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। দীর্ঘ এই সময়ে হাটটি টিকে থাকলেও অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া লাগেনি। ফলে আজও রাস্তার পাশেই বাঁশ বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।

বর্তমানে এই হাটে ১৮ জন বাঁশ ব্যবসায়ী নিয়মিত ব্যবসা পরিচালনা করছেন। স্থায়ী বিক্রয়স্থানের অভাবে তারা রাস্তার পাশে বাঁশ সাজিয়ে বিক্রি করেন। এতে একদিকে যেমন ব্যবসায়ীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন, অন্যদিকে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

ব্যবসায়ীদের ভাষ্য, গত ৭০ বছরে বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও দিঘলিয়ার ঐতিহ্যবাহী বাঁশের হাটের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একটি নির্দিষ্ট ও আধুনিক বিক্রয়স্থানের অভাবে তারা অনিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনা করে আসছেন।

এ অবস্থায় দিঘলিয়ার ১৮ জন বাঁশ ব্যবসায়ী স্থানীয় সংসদ সদস্যের কাছে বাঁশ বিক্রির জন্য একটি স্থায়ী ও নিরাপদ স্থান বরাদ্দের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, একটি নির্ধারিত হাট বা বিক্রয়কেন্দ্র নির্মাণ করা হলে যেমন ব্যবসায়ীদের দুর্ভোগ কমবে, তেমনি সড়ক দখলমুক্ত হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে।

বর্তমানে দিঘলিয়া বাঁশের হাটে ব্যবসা পরিচালনা করছেন মোঃ হায়দার শেখ, মোঃ হাফিজুল শেখ, মোঃ নজু খান, মোঃ হৃদয় মোড়ল, হাফচু জাকির, খান দেলোয়ার হোসেন, মোঃ কালাম শেখ, মোঃ বিল্লাল শেখ, রশিদ শেখ, আরমান শেখ, কবির খান, আতিক খান, নুরু খান, জিন্না খান, হায়দার, টুটু, জলিল গাজী ও নুরু ইসলাম সরদার।

ঐতিহ্যবাহী এই বাঁশের হাট সংরক্ষণ এবং ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।