1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ার ব্রক্ষগাতীর প্রধান সড়কে অবহেলায় পড়ে আছে গার্ড পিলার, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ার ব্রক্ষগাতীর প্রধান সড়কে অবহেলায় পড়ে আছে গার্ড পিলার, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২২১ বার শেয়ার হয়েছে

দিঘলিয়া খুলনা প্রতিনিধি।।সড়ক নির্মাণের এক বছর পার হলেও খুলনার দিঘলিয়া উপজেলার ব্রক্ষগাতী এলাকার প্রধান সড়কে স্থাপন করা গার্ড পিলারগুলো এখনো পড়ে আছে যেখানে সেখানে মুখ থুবড়ে। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে নির্মিত গার্ড পিলারগুলো যথাযথভাবে স্থাপন না করায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয়ভাবে “ব্রিজের সাইড পিলার”, “রোড মার্কার পিলার” কিংবা “সতর্কতা খুঁটি” নামে পরিচিত এসব গার্ড পিলার মূলত রাস্তার বাঁক, কালভার্ট ও সড়কের সীমা নির্দেশ করতে ব্যবহৃত হয়। বিশেষ করে রাতে যানবাহন চালকদের রাস্তার দিক বুঝতে সহায়তা করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করাই এর প্রধান উদ্দেশ্য।

ব্রক্ষগাতী এলাকার বহুল পরিচিত “আবু বক্কর চেয়ারম্যানের বাড়ি” সংলগ্ন কালভার্টের দুই পাশে এসব গার্ড পিলার স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে অধিকাংশ পিলার এখনো সড়কের পাশে এলোমেলোভাবে পড়ে থাকতে দেখা গেছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী জানান, সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু কালভার্ট ও আঁকাবাঁকা অংশে গার্ড পিলার না থাকায় রাতে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। বর্ষা মৌসুমে ঝুঁকি কয়েকগুণ বৃদ্ধি পায় বলেও তারা মন্তব্য করেন।

স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, নির্মাণকাজ শেষ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। পড়ে থাকা পিলারগুলো অনেক জায়গায় ভেঙেও যাচ্ছে, ফলে সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে দাবি তাদের।বিশেষজ্ঞদের মতে, সাদা-কালো বা হলুদ-কালো রঙের রিফ্লেক্টরযুক্ত গার্ড পিলার বা ডেলিনেটর পোস্ট সড়ক নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। এগুলো সঠিকভাবে স্থাপন করা হলে রাতে দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখে।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত গার্ড পিলারগুলো যথাযথভাবে স্থাপন করে সড়কটি নিরাপদ করা হোক। পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।