1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ার সেনহাটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে বারবার চুরি, নিরাপত্তা জোরদারের দাবি - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ার সেনহাটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে বারবার চুরি, নিরাপত্তা জোরদারের দাবি

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৯৬ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া।।খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে ধারাবাহিক চুরির ঘটনায় স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

একের পর এক চুরির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, ১৯ অক্টোবর ২০২৪ তারিখে উপ-স্বাস্থ্যকেন্দ্রে চুরির ঘটনায় প্রায় ১৫-১৬ ফুট লোহার পানির পাইপ, ছাদের রড এবং একটি পানির মোটর চুরি হয়ে যায়। এ ঘটনায় ৩০ অক্টোবর ২০২৪ তারিখে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরও চুরির ঘটনা বন্ধ না হওয়ায় ১৭ মে ২০২৫ তারিখে পুনরায় থানায় লিখিত অভিযোগ করা হয়।

কিন্তু অভিযোগের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে ওঠে।
সর্বশেষ ৯ জুলাই ২০২৬ তারিখে আবারও উপ-স্বাস্থ্যকেন্দ্রে চুরির ঘটনা ঘটে এবং ১১ জুলাই লিখিত অভিযোগ থানায় দেওয়া হয়। এ সময় একটি পানির মোটর, একটি সিলিং ফ্যান এবং একটি পানির বেসিন চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় একই দিনে দিঘলিয়া থানায় আরও একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নুসরাত জাহান শারমিন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি প্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।