এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।।খুলনার দিঘলিয়া থানার উদ্যোগে সামাজিক সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে “সুধী সমাবেশ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় দিঘলিয়া থানা চত্বরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা), পুলিশ সুপার, খুলনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহ আলম, অফিসার ইনচার্জ (ওসি), দিঘলিয়া থানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল), খুলনা। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন এস আই আদর্শ,
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, গ্রাম পুলিশ, দিঘলিয়া থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মসজিদের ইমাম ও মোয়াজ্জেম, বিএনপি নেতা জামিল হোসেন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। তাই নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
সুধী সমাবেশ ও মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।