1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২০২ বার শেয়ার হয়েছে

এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা)।।খুলনার দিঘলিয়া থানার উদ্যোগে সামাজিক সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করার লক্ষ্যে “সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টায় দিঘলিয়া থানা চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (খুলনা) এস. এম. আল বিরুনী এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল, খুলনা) মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সন্ত্রাস ও মাদক নির্মূল দেশের শান্তি ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, পুলিশ সবসময় জনগণের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।তিনি গুজব, উসকানি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো সমস্যা হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত পুলিশ ও প্রশাসনকে অবহিত করতে হবে।

সভায় বিভিন্ন ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতিত্বে ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম। সভার সঞ্চালনা করেন দিঘলিয়া থানা পুলিশের পুলিশ পরিদর্শক প্রবীর কুমার বিশ্বাস। এ সময় দিঘলিয়া থানা পুলিশের এসআই লিটন দাস, এসআই ফিরোজ আলমসহ অন্যান্য কর্মকর্তা, এএসআই ও কনস্টেবল গন উপস্থিত ছিলেন।

সমাবেশে উন্মুক্ত আলোচনায় অংশ নেন দিঘলিয়া থানা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান (মিন্টু)সহ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামী দিঘলিয়া থানা শাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের দিঘলিয়া থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, নৌ গোয়েন্দা সংস্থা, গ্রাম পুলিশ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি রক্ষা, শান্তি বজায় রাখা এবং দিঘলিয়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।