1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়া পিআইও অফিসের কার্যসহকারী রেজাউল করিমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়া পিআইও অফিসের কার্যসহকারী রেজাউল করিমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯০ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দিঘলিয়া (খুলনা)।।খুলনার দিঘলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কার্যসহকারী রেজাউল করিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের কাজ তদারকিতে গাফিলতি এবং ঠিকাদারদের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে চাকরিতে যোগদানের পর থেকেই রেজাউল করিম টানা প্রায় ৯ বছর ধরে নিজ উপজেলা দিঘলিয়ায় কর্মরত রয়েছেন। সরকারি নীতিমালা অনুযায়ী দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

অভিযোগ রয়েছে, গত ৭ জুলাই ২০২৫ তারিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে ফুলতলা উপজেলায় বদলির আদেশ দিলেও অজ্ঞাত কারণে সেই আদেশ কার্যকর হয়নি। পরে তিনি আগের মতোই দিঘলিয়া উপজেলায় দায়িত্ব পালন অব্যাহত রাখেন। কী কারণে বদলির আদেশ কার্যকর হয়নি, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আরও অভিযোগ রয়েছে, বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ তদারকির দায়িত্ব পালন করলেও তিনি অধিকাংশ ক্ষেত্রে প্রকল্পস্থলে সরেজমিনে না গিয়ে ঠিকাদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ বুঝে নেন। এতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের মান নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং সরকারি অর্থের অপচয়ের সুযোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগকারীদের দাবি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় তিন বছর আগে বারাকপুর ইউনিয়নের লাখোহাটি এলাকায় একটি পরিবারের জন্য প্রায় সাড়ে ১৮ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করা হয়। ওই প্রকল্পেও ব্যাপক অনিয়মের পাশাপাশি রেজাউল করিম আর্থিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে কোনো সরকারি তদন্তের তথ্য পাওয়া যায়নি।

এদিকে সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল এলাকায় চলমান ইটের সলিং রাস্তা নির্মাণ ও ভাঙনরোধে পিলার নির্মাণকাজেও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে স্থানীয়রা দাবি করেন, যেখানে ৬ ইঞ্চি বালুর স্তর দেওয়ার কথা, সেখানে মাত্র প্রায় ৩ ইঞ্চি বালু ব্যবহার করা হয়েছে। এবং এফ এম ৮ বালু দেওয়ার নিয়ম থাকলেও দেওয়া হয়েছে ড্রেজারের নিম্নমানের বালু সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রক্ষগাতী এলাকায় ১০ ফিট চওড়া ইটের সলিং এর রাস্তা নির্মান কাজে কোথাও ৭ ফিট চওড়া আবার কোথাও ৮ ফিট চওড়া ফলে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই রাস্তার বিভিন্ন স্থানে ইট নড়বড়ে হয়ে পড়েছে।

এছাড়া ভাঙনরোধে নির্মিত পিলারগুলোর ক্ষেত্রেও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ৭০টি পিলারের মধ্যে  পাথর এর ঢালাই পিলার এবং  ১২ মিলি রড দেওয়ার নিয়ম থাকলেও  তার কিছুই মানা হয়নি।  অনেকগুলোতে নির্ধারিত মান বজায় রাখা হয়নি। রড, রিং ও কংক্রিটের মান নিম্ন হওয়ায় কিছু পিলার মাটিতে স্থাপনের আগেই ফেটে বা ভেঙে পড়ছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

অভিযোগকারীরা আরও বলেন, উপজেলার বিভিন্ন রাস্তা, কালভার্ট, সড়ক সংস্কার, সলিং, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন ও অন্যান্য উন্নয়ন প্রকল্পে একই ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে। নিম্নমানের ইট, বালু ও নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের পরিমাপে গরমিল, বিল উত্তোলনের আগে যথাযথ তদারকি না করা এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অভাব নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে রেজাউল করিমের বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় বাসিন্দারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রকল্পগুলোর কারিগরি মান যাচাই এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।