মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে দুই পরিবারের বিরোধের কারণে দীর্ঘদিন ধরে একটি ড্রেন বন্ধ থাকায় নোংরা পানি জমে চলাচলের পথ জলাবদ্ধ হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে বিষয়টি জানতে পেরে মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ঘটনাস্থলে যান। তিনি সংশ্লিষ্ট দুই পরিবারের সঙ্গে কথা বলে সমঝোতার মাধ্যমে ড্রেন খুলে পানি নিষ্কাশনের কাজ শুরু করেন।
এ সময় আসাদুজ্জামান মিলন বলেন, “সাধারণ মানুষ আমাকে তাদের যেকোনো সমস্যায় ডাকলে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করি। জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করাই আমার দায়িত্ব।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনটি বন্ধ থাকায় নোংরা পানি জমে রাস্তায় চলাচল ব্যাহত হচ্ছিল। ড্রেন খুলে দেওয়ার উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।