1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দীর্ঘ প্রায় আড়াই মাস পর খুললো বেরোবি; সকল শিক্ষার্থী ক্লাসে ফিরলেও ছিলো না আবু সাঈদ - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দীর্ঘ প্রায় আড়াই মাস পর খুললো বেরোবি; সকল শিক্ষার্থী ক্লাসে ফিরলেও ছিলো না আবু সাঈদ

  • প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১১ বার শেয়ার হয়েছে

রংপুর প্রতিনিধি ||দীর্ঘ প্রায় আড়াই মাস পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে শুরু করেন। তবে এদিন সবাই উপস্থিত থাকলেও ছিলেন না শুধু আবু সাঈদ।

দীর্ঘদিন বন্ধের পর ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেক শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। ক্লাসে বসে আবু সাঈদের কথা মনে করেন তার সহপাঠীরা। তারা বলেন,আবু সাঈদকে ছাড়া ক্লাস আর আগের মতো হবে না। তার অভাবে ক্যাম্পাসটা নিস্তব্ধ মনে হচ্ছে।

এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলার পর শিক্ষার্থীরা হলে-মেসে ফিরতে শুরু করে। কিন্তু আবু সাঈদের রুম এখনো ফাঁকা। এটা মেনে নিতে পারছেন না তার সহপাঠী ও বন্ধুরা। আবু সাঈদের হত্যার বিচার দাবি করেন সহপাঠীসহ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

এদিকে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন,শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপাচার্য বলেন,শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের জন্য আরও বাস কেনা হবে এবং চলাচলের রুট বাড়ানো হবে।

শ্রেণিকক্ষ সংকটের বিষয়ে তিনি বলেন,অচিরেই শ্রেণিকক্ষের সংকট নিরসনে চারতলা একাডেমিক ভবনগুলোকে (চারটি ভবন) বাড়িয়ে ছয়তলায় রূপান্তরিত করা হবে। এতে কিছুটা হলেও শ্রেণিকক্ষ সংকট নিরসন হবে। এ ছাড়া পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট ও সমস্যা নিরসন করা হবে।

উপাচার্য বলেন,প্রতিষ্ঠার পর থেকে নানা কারণে এই বিশ্ববিদ্যালয় নেতিবাচকভাবে বিভিন্ন মাধ্যমে পরিচিতি পেয়েছে। আর যেন নেতিবাচক খবর না হয় সেই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সংকট কাটিয়ে এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য,গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ। আবু সাঈদ নিহত হওয়ার পর সারা দেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।
এদিকে আবু সাঈদ নিহত হওয়ার পর গত ১৭ জুলাই থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারারসহ বিভিন্ন প্রশাসনিক পদ হতে অন্তত ৪০ জন পদত্যাগ করেন। গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. শওকাত আলী। নবনিযুক্ত উপাচার্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে দ্রুততম সময়ের মধ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় চালু করার ঘোষণা দেন। এরই অংশ হিসেবে বিভিন্ন প্রশাসনিক পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়। গত ২৫ সেপ্টেম্বর আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয় এবং আজ রোববার থেকে একাডেমিক কার্যক্রম পুনরায় চালু করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।