1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলক র‍্যালি - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলক র‍্যালি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।আজ ২৩ অক্টোবর ২০২৫ তারিখ সকালে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে মোটরযান চালকদের অংশগ্রহণে ট্রাফিক সচেতনতামূলক এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।

র‍্যালি শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় বলেন, ইজিবাইক চালকরা স্বল্প আয়ের মানুষ, তাদের ইনকামে তাদের পরিবার নির্ভরশীল। ইজিবাইক চালক যেমন একটি পরিবারকে প্রতিনিধিত্ব করেন, একই সাথে ৪/৫ জন যাত্রী তারাও ৪/৫ টি পরিবারকে প্রতিনিধিত্ব করেন। এজন্য সকল চালকদের এ বিষয়গুলো মাথায় রাখতে হবে যে তার অসর্তক বা অসাবধানতার কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে প্রত্যেক পরিবার ক্ষতিগ্রস্থ হবে। আমরা যদি সকলেই নিয়ম মেনে রাস্তায় চলাচল করার অভ্যাস গড়ে তুলি, তাহলেই খুলনা মহানগরকে নিরাপদ ও যানজটমুক্ত শহর হিসাবে গড়ে তোলা সম্ভব হবে।

নিরাপদ শহর, নিরাপদ সড়ক নিশ্চিতে আমাদের এই কার্যক্রম ২টি লোকেশনে করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ৮টি লোকেশনে আগামী ৮ দিন চলবে। এই কার্যক্রমের উদ্দেশ্য-স্থানীয় মানুষকে সচেতন করে তোলা এবং চালক, যাত্রী ও পথচারীদের করণীয় সম্পর্কে নগরবাসীর কাছে বার্তা পৌঁছে দেওয়া।

এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ; সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) জনাব মোঃ হুমায়ুন কবির; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব খোন্দকার হোসেন আহম্মদ ও পুলিশ সদস্যবৃন্দ, মোটরযান চালক, সিএনজি চালক, শ্রমিক ইউনিয়নের নেতাসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।