1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দেশের বাজারে ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ার সুবিশাল ব্যাটারির স্মার্টফোন রিয়েলমি নোট ৭০ - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দেশের বাজারে ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ার সুবিশাল ব্যাটারির স্মার্টফোন রিয়েলমি নোট ৭০

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৩১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবার এন্ট্রি-লেভেলের সাশ্রয়ী অথচ পাওয়ারহাউজ স্মার্টফোন নোট ৭০ নিয়ে এসেছে। ডিভাইসটিতে থাকা ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি দিচ্ছে মাত্র ১ বার পূর্ণ চার্জে ২ দিন পর্যন্ত ব্যবহারের সুবিধা।  গত ২৪ আগস্ট থেকেই স্মার্টফোনটি সারাদেশে পাওয়া যাচ্ছে।

ডিভাইসটির সুবিশাল ব্যাটারির সাথে ১৫ ওয়াট চার্জিং সক্ষমতা ব্যবহার করা হয়েছে, যেন সারাদিন ফোন চার্জের বিষয়ে ব্যবহারকারীদের নিশ্চিন্ত রাখা যায়। রিয়েলমি নোট ৭০ এ মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ও আইপি৫৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স ব্যবহার করা হয়েছে, যা একই প্রাইস রেঞ্জে থাকা অন্যান্য ফোনের তুলনায় এটিকে আরও বেশি ডিউরেবল করে তুলেছে। শক্তিশালী ব্যাটারির পাশাপাশি, মাত্র ২০১ গ্রাম ওজনের অত্যন্ত হালকা এই ডিভাইসটি ৭.৯৪ মিলিমিটারের আলট্রা-স্লিম ডিজাইনে নিয়ে আসা হয়েছে। এতে এর আগের ভার্সনের চেয়ে উন্নত, ইউনিসক টি৭২৫০ অক্টাকোর চিপসেট ব্যবহার করা হয়েছে। একইসাথে, দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিয়ে আসা হয়েছে অনন্য ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে।

রিয়েলমি নোট ৭০ এ রয়েছে ১৩ মেগপিক্সেলের এআই রেয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া, সবসময় আপনাকে মনোযোগের কেন্দ্রে রাখতে এতে ব্যবহার করা হয়েছে পালস লাইট ফিচার। ডিভাইসে অডিও শোনার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এতে ৩০০% আলট্রা ভলিউম ব্যবহার করা হয়েছে। চোখের প্রশান্তি নিশ্চিতে নিয়ে আসা হয়েছে ৯০ হার্জ আই কমফোর্ট ডিসপ্লে। এই সেগমেন্টের বাকি ফোনগুলোর তুলনায় এটির ডিসপ্লেই সবচেয়ে ব্রাইট।

ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এতে এআই নয়েজ রিডাকশন ২.০, এআই ক্লিয়ার ফেস, এআই ইমেজিং ম্যাটিং ও এআই ইরেজারের মতো সর্বাধুনিক এআই ফিচার যুক্ত করা হয়েছে। এতে করে এখন আরও ক্লিয়ার কল, উন্নত ছবি ও আধুনিক এডিটিং অপশন ব্যবহার করা সম্ভব হবে। রিয়েলমি নোট ৭০ ডিভাইসটি দুইটি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে – ৪ জিবি ও ৬৪ জিবি ডিভাইসটির দাম মাত্র ১১,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ৪ জিবি ও ১২৮ জিবি ডিভাইসটির দাম মাত্র ১২,৯৯৯ টাকা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।