মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন যে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি জনগণকে আশ্বস্ত করেন যে সরবরাহ স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে কেউ যেন আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত না করেন, সে বিষয়ে তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।প্রতিমন্ত্রী জানান, গুজব ও অতিরিক্ত ক্রয়ের ফলে বাজারে কৃত্রিম অস্থিরতা তৈরি হতে পারে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে যেন তার প্রভাব সর্বনিম্ন থাকে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে এবং প্রয়োজনে দাম সমন্বয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।