1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ধর্ম-বর্ণ নির্বিশেষে উন্নয়নের রাজনীতি চায় জামায়াত: আবুল কালাম আজাদ - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ধর্ম-বর্ণ নির্বিশেষে উন্নয়নের রাজনীতি চায় জামায়াত: আবুল কালাম আজাদ

  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ বার শেয়ার হয়েছে

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ইসলামী নীতিমালার আলোকে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটিয়ে জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা হবে। সৎ, ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ ব্যবসা ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বাজার ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাম্প্রদায়িক সম্প্রীতি ও ব্যবসাবান্ধব পরিবেশের অঙ্গীকার

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কপিলমুনি বাজার শুধু মুসলমানদের নয়, হিন্দু সম্প্রদায়সহ সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের জীবিকা ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ বাজারকে কেন্দ্র করেই হাজারো হিন্দু ব্যবসায়ী, কারিগর ও শ্রমজীবী মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করা জামায়াতে ইসলামীর অঙ্গীকার।তিনি আরও বলেন, কপিলমুনি বাজারের পরিকল্পিত উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, যানজট নিরসন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে এ অঞ্চলের অর্থনীতি নতুন গতি পাবে। চলমান অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক সংকট নিরসনে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও স্থিতিশীল নেতৃত্বের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর ভূমিকা পালন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী জনসভা ও মতবিনিময় এর আগে তিনি সকালে কয়রা উপজেলা জামায়াত অফিস মাঠ প্রাঙ্গণে নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির দায়িত্বশীলদের নিয়ে এক জনসভায় বক্তব্য দেন। পরে হরিঢালী ইউনিয়নে আয়োজিত মহিলা নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন।কপিলমুনি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে এবং হরিঢালী ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি শেখ কামাল হোসেন, জেলা টিম সদস্য কাজী তামজিদ আলম, প্রফেসর আব্দুল মোমিন সানা, এডভোকেট আব্দুল মজিদ ও ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী।

এছাড়াও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর বুলবুল আহমেদ, সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, পাইকগাছা পৌর জামায়াতের নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা যাত্রাবাড়ী থানা কর্মপরিষদ সদস্য মোস্তফা আল মাদানী, গাজীপুর মহানগর কর্মপরিষদ সদস্য মোঃ মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।জনসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত পাইকগাছা-কয়রা অঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা ও শিল্পখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।